পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শাসক কার্যালয়ে জেলার পুজো কমিটিকে দূর্গা সম্মান পুরস্কৃত করা হয় পূর্ব মেদনীপুর জেলা প্রশাসনের আজ নিমতৌড়িতে জেলা শাসকের কার্যালয় বিজয়া সম্মেলনে অনুষ্ঠিত হয় জেলার। জেলা সেরা পুজো সে…
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শাসক কার্যালয়ে জেলার পুজো কমিটিকে দূর্গা সম্মান পুরস্কৃত করা হয়
পূর্ব মেদনীপুর জেলা প্রশাসনের আজ নিমতৌড়িতে জেলা শাসকের কার্যালয় বিজয়া সম্মেলনে অনুষ্ঠিত হয় জেলার। জেলা সেরা পুজো সেরা মন্ডল সেরা প্রতিমা এবং সেরা সমাজ সচেতনতা পুরস্কার প্রদান করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার সেরা পুজো এবারে প্রথম হয়েছেন। টিকরা পাড়া রেইনবো অ্যাথলেটিক ক্লাব, নান্দনিক ক্লাব কাঁথি এবং পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটি। সেরা মন্ডপ: বালিঘাই বিবেকানন্দ ব্যায়ামাগার, রামনগর বাজার ব্যবসায়ী সমিতি, মহিষাদল সানডে ক্লাব। সেরা প্রতিমা: এগরা ফ্রেন্ডস রিক্রেয়েশন ক্লাব, গোকুলনগর ৬ নম্বর অঞ্চল যুব সংঘ নন্দীগ্রাম, মেছোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র।
সেরা সমাজ সচেতনতা: বাদলপুর বিবেকানন্দ কল্যাণ সংঘ, নবতারা চৈতন্যপুর, নন্দকুমার স্পোর্টস অ্যান্ড কালচারাল সেন্টার। আজকের এই বিজয়া সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জল সম্পদ মন্ত্রী অরুণ কুমার দাস জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত জেলাশাসক নিরঞ্জন কুমার ও জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ব মেদনীপুর জেলা শারদীয়া দুর্গা উৎসব সকল কমিটির সদস্যদের আজ দুর্গা সম্মান তুলে দেওয়া হয়।

No comments