হলদিয়া থানার বিজয়া সম্মিলনীতে নারী সহায়তা কেন্দ্র এবং সাইবার হেল্প ডেক্স উদ্বোধনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই পুলিশ প্রশাসন ক্লাব প…
হলদিয়া থানার বিজয়া সম্মিলনীতে নারী সহায়তা কেন্দ্র এবং সাইবার হেল্প ডেক্স উদ্বোধনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই পুলিশ প্রশাসন ক্লাব পুজো কমিটি প্রেস মিডিয়া এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষজনদের নিয়ে চলছে বিজয়া সম্মিলনী। ২৪ শে অক্টোবর রাজ্যের প্রতিমা নিরঞ্জন এর শেষ দিনে হলদিয়া থানায় উপস্থিত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজয়ার সম্মিলনী অনুষ্ঠান ঘিরে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন পুলিশ আধিকারিক জেলা পুলিশ সুপার অংশুমান সাহা জেলা শাসক নিরঞ্জন কুমার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছিলেন বিধায়ক প্রদীপ কুমার বিজলী। হলদিয়া থানা নতুন করে উদ্বোধন হল নারী সহায়তা কেন্দ্র এবং সাইবার হেল্প ডেক্স।
অনুষ্ঠানকে ঘিরে পুলিশ প্রশাসন ও এলাকার মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বিজয়া শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী।


No comments