Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লক্ষীপূজাতেও ফুলের দাম সাধারণের লাগালের মধ্যে। স্বস্তিতে পূজা আয়োজকেরা

লক্ষীপূজাতেও ফুলের দাম সাধারণের লাগালের মধ্যে। স্বস্তিতে পূজা আয়োজকেরা সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: আগামীকাল কোজাগরী লক্ষীপূজা। লক্ষীপূজাতেও ফুলের দাম সাধারণের লাগালের মধ্যে। স্বস্তিতে পূজার আয়োজকেরা। সারা বাংলা ফুলচাষী ও ফু…

 


লক্ষীপূজাতেও ফুলের দাম সাধারণের লাগালের মধ্যে। স্বস্তিতে পূজা আয়োজকেরা 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: আগামীকাল কোজাগরী লক্ষীপূজা। লক্ষীপূজাতেও ফুলের দাম সাধারণের লাগালের মধ্যে। স্বস্তিতে পূজার আয়োজকেরা। সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,চলতি বছরে সেই অর্থে ফুলচাষ সংশ্লিষ্ট জেলাগুলিতে বড় বন্যা না হওয়ায় এবছর পূজোর মরশুমে ফুলের উৎপাদনে তেমন কোন ঘাটতি নেই। দুর্গাপুজোতে পদ্মের দাম ছিল স্বাভাবিক। তবে অন্যান্য ফুলের দাম ছিল সে তুলনায় একটু বেশি। লক্ষীপূজার প্রাক্কালে আজ জেলার কোলাঘাট-দেউলিয়া-কেশাপাট-পঞ্চম দুর্গা সহ বিভিন্ন ফুলবাজারগুলিতে ফুলের দাম সাধারণের লাগালের মধ্যেই রয়েছে।

দেউলিয়া বাজারের ফুলব্যবসায়ী গণেশ মাইতি, কোলাঘাট ফুলবাজারের ফুলব্যবসায়ী বিশ্বজিৎ নায়ক ও কেশাপাট ফুলবাজারের ফুল ব্যবসায়ী আনন্দ সামন্ত আজ জানান,কোলাঘাট-দেউলিয়া সহ বিভিন্ন ফুলবাজারগুলিতে গড়ে টাটকা পদ্ম বিক্রি হয়েছে ১০ থেকে ১২ টাকা প্রতি পিস,রজনীগন্ধা ঝুরো কিলো প্রতি বিক্রি হয়েছে ৪০০ টাকা, রজনীগন্ধার স্টিক-২৪ পিসের এক বান্ডিল ২৫০ টাকা,গোলাপ ৩ থেকে সাড়ে ৩ টাকা প্রতি পিস, অপরাজিতা ৬০ থেকে ৭০ টাকা কিলো,দোপাটি ৪০ থেকে ৫০ টাকা কিলো,লাল গাঁদা ঝুরো ৬০ থেকে ৭০ টাকা কিলো,বাসন্তী গাঁদা ঝুরো ১০০-১২০ টাকা কিলো,তিন ফুট সাইজের এক একটি গাঁদা মালা ১০ থেকে ১২ টাকা,ওই একই সাইজের বাসন্তী গাঁদা মালার দাম ছিল ১৫ থেকে ১৮ টাকা।





No comments