Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বর্ষব্যাপী "লক্ষ্যা শিল্পকথা"থিয়েটার হলে নাট্য উৎসব

বর্ষব্যাপী "লক্ষ্যা শিল্পকথা"থিয়েটার হলে নাট্য উৎসব
হলদিয়া বন্দর: নাট্য প্রেমীদের জন্য সুখবর । পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার অন্তর্গত লক্ষ্যাতে রয়েছে শিল্পকথা স্টুডিও ও থিয়েটার। চলতি "বৎসর ১৯শে জানুয়…



 বর্ষব্যাপী "লক্ষ্যা শিল্পকথা"থিয়েটার হলে নাট্য উৎসব


 

হলদিয়া বন্দর: নাট্য প্রেমীদের জন্য সুখবর । পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার অন্তর্গত লক্ষ্যাতে রয়েছে শিল্পকথা স্টুডিও ও থিয়েটার। চলতি "বৎসর ১৯শে জানুয়ারি" ২৬ এই থিয়েটারের উদ্বোধন হয়েছিল । ১লা নভেম্বর থেকে প্রতিমাসে নাট্যমঞ্চস্থ হবে বর্ষব্যাপী নাটক স্টুডিও থিয়েটার হলে। নাট্য প্রেমীদের আর যেতে হবে না, কলিকাতায় নাটক দেখার জন্য । আপনাদের প্রিয় শহর মহিষাদল লক্ষ্যা শিল্পকথা স্টুডিও থিয়েটারে রাজ্যের বিভিন্ন নাট্য দলের পরিবেশিত নাটক মঞ্চস্থ হবে শিল্পকতা স্টুডিও থিয়েটারে। থিয়েটারের অন্যতম কর্ণধার নাট্যকার উত্তম দাস হলদিয়া বন্দর নিউজ ডিজিটালে বলেন সুস্থ সংস্কৃতি পরিবেশ গড়তে প্রত্যন্ত একটি গ্রামের ভিতরে এই স্টুডিও থিয়েটার গড়ে তোলা হয়েছে। কলিকাতার বিভিন্ন নামিদামি নাট্য দল তারা পরিবেশন করেছেন নাটক। তবে এ বছর ২০২৬ - ২৭ বর্ষে প্রতি মাসে একটি করে নাটক মঞ্চস্থ হবে। পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমী, তথ্য-সংস্কৃত বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের সৌজন্যে। ১লা নভেম্বর থেকে শুরু হচ্ছে, পঞ্চানন স্মৃতি মেমোরিয়াল স্টুডিও থিয়েটার হলে বর্ষ ব্যাপী নাট্য উৎসব।  প্রথম নাটক "নিরু" রচনা, শ্রী সৌমিত্র বসু সম্পাদনা ও নির্দেশনা সুব্রত ঘোষ, পরিবেশন করবেন তমলুক আনন্দলোক ড্রামাটিক ক্লাব। বিভিন্ন নাট্য দলের পরিবেশিত নাটক। দ্বিতীয় নাটক "বিরহের অন্তরালে"রচনা সমরেশ মজুমদার নির্দেশনা বিভাগ হাজরা, পরিবেশন করবেন কুকড়াহাটি সুচেতনা। তৃতীয় নাটক পরিবেশিত হবে "অন্বেষণ" রচনা সঞ্জয় চট্টোপাধ্যায়, নির্দেশনা শশাঙ্কশেখর মাইতি পরিবেশন করবেন মল্লার নাট্য গোষ্ঠী মহিষাদল। ১ লা নভেম্বর সন্ধ্যা ৫ টা থেকে শিল্পকথা থিয়েটার হলে জমজমাট নাটক মঞ্চস্থ হবে আজকের এই তিনটি নাটক পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন নাট্যগোষ্ঠী পরিবেশন করবেন তাদেরই পরিবেশিত নাটক। ১ লা নভেম্বর  থেকে মঞ্চস্থ হবে বর্ষব্যাপী নাটক। সুস্থ সংস্কৃতি মনোভাবর্ণ গড়ে তুলতে নাটক দেখার সাদর আহ্বান জানালেন পঞ্চানন স্মৃতি মেমোরিয়াল স্টুডিও ও থিয়েটার অন্যতম কর্ণধার উত্তম দাস।

No comments