Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া ভবানীপুর থানায় বিজয়ার সম্মিলনীতে কি বললেন বিধায়ক প্রদীপ কুমার বিজলী

হলদিয়া ভবানীপুর থানায়  বিজয়ার সম্মিলনীতে কি বললেন বিধায়ক প্রদীপ কুমার বিজলী 
শারদীয় দুর্গোৎসব এবং লক্ষ্মীপূজা সমাপ্ত হয়েছে রাজ্য সরকার এ বছর দুর্গাপূজা কমিটিকে এক লক্ষ টাকা করে সাহায্য করেছেন এবং বিদ্যুৎ সহ অন্যান্য বিশেষ স…

 


 হলদিয়া ভবানীপুর থানায়  বিজয়ার সম্মিলনীতে কি বললেন বিধায়ক প্রদীপ কুমার বিজলী 


শারদীয় দুর্গোৎসব এবং লক্ষ্মীপূজা সমাপ্ত হয়েছে রাজ্য সরকার এ বছর দুর্গাপূজা কমিটিকে এক লক্ষ টাকা করে সাহায্য করেছেন এবং বিদ্যুৎ সহ অন্যান্য বিশেষ সুযোগ-সুবিধা দিয়েছেন প্রত্যেকে পুজো কমিটিকে।


পুলিশের সঙ্গে ক্লাব পুজো কমিটি এলাকার মানুষের সুসম্পর্ক গড়তে এবং পুজো কয়েকটি দিন পুলিশ প্রশাসন সকলেই তাদের পরিবারকে বাদ দিয়েই এই কর্মসূচিতে ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেকটি থানা এলাকায় পুজো কমিটি ক্লাব এবং সিভিক ভলেন্টিয়ার ভলেন্টিয়ার পুলিশ কর্মী প্রেস মিডিয়া সকলকে নিয়েই বিজয়ার সম্মিলনী চলছে। হলদিয়া সুতাহাটা এবং দুর্গাচক থানাও হলদিয়া মহিলা থানার পর আজ ৩০ অক্টোবর শুক্রবার ভবানীপুর  থানার উদ্যোগে বিজয়ার সম্মিলনীতে উপস্থিত রয়েছেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী আছেন এলাকার পুজো কমিটি ক্লাব প্রতিষ্ঠার এছাড়া উপস্থিত রয়েছেন হলদিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবং রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অংশুমান সাহা। ছিলেন হলদিয়া মহকুমার এলাকায় বিভিন্ন থানার আধিকারিক বৃন্দ । ছিলেন অতিরিক্ত হলদিয়া পুলিশ সুপার  বিবেক কুমার ভার্মা,  এলাকার অতিথি শিল্পীদের নিয়ে এবং ভবানীপুর থানা পুলিশ পরিবারে সকল সদস্যদের নিয়ে সংস্কৃতি অনুষ্ঠান শুরু হয়। পূর্ব মেদিনীপুর জেলার ভবানীপুর থানার অফিস ইনচার্জ প্রসেনজিৎ বিশ্বাস বলেন ভবানীপুর থানা এলাকায় প্রায় ৫৯ টি পুজো কমিটিকে আজ সংবর্ধিত করা হয়। আগামী দিনে সকল পুজো কমিটি এলাকার মানুষজন যেমন শারদীয়া দুর্গোৎসব নির্বিঘ্নে কেটেছে আগামী দিনে দীপান্বিতা উৎসব বা শ্যামা পূজা অনুষ্ঠিত হবে তাতেও যাতে সকলের সহযোগিতায় নির্দ্বিগ্নে শ্যামা পূজা উৎসব সম্পূর্ণ করা যায় সেদিকেও সহযোগিতা করার আশ্বাস দিলেন।

No comments