Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আমেরিকার ক্যানসাস সিটিতে দুর্গাপূজার বিজয়ার আবেগে মেতে উঠলেন প্রবাসী বাঙালিরা

আমেরিকার ক্যানসাস সিটিতে দুর্গাপূজার বিজয়ার আবেগে মেতে উঠলেন প্রবাসী বাঙালিরাবাংলার মাটি থেকে হাজার হাজার মাইল দূরে আমেরিকার ক্যানসাস সিটিতে দুর্গাপূজার বিজয়ার আবেগে মেতে উঠলেন প্রবাসী বাঙালিরা। এবিকেসি সঙ্গমের উদ্যোগে আয়োজিত …

 

আমেরিকার ক্যানসাস সিটিতে দুর্গাপূজার বিজয়ার আবেগে মেতে উঠলেন প্রবাসী বাঙালিরা

বাংলার মাটি থেকে হাজার হাজার মাইল দূরে আমেরিকার ক্যানসাস সিটিতে দুর্গাপূজার বিজয়ার আবেগে মেতে উঠলেন প্রবাসী বাঙালিরা। এবিকেসি সঙ্গমের উদ্যোগে আয়োজিত দুর্গোৎসবের শেষ পর্বে দেবীবরণ, সিঁদুর খেলা এবং বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। উমাকে বিদায় জানানোর মুহূর্তে প্রবাসের মাটিতেও ফিরে আসে বাংলার চেনা দুর্গাপূজার ছবি।

দূর্গাপূজার শেষ দিনে প্রথা মেনে দেবী দুর্গাকে বরণ করেন মহিলারা।  এরপর শুরু হয় সিঁদুর খেলা। লাল সিঁদুরে রঙিন হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। একে অপরের কপালে সিঁদুর পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে এবং বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আনন্দে মেতে ওঠেন মহিলারা। প্রবাসের ব্যস্ত জীবনে এই আয়োজন তাঁদের কাছে হয়ে ওঠে শিকড়ের টানে এক আবেগময় মিলনমেলা।এবিকেসি সঙ্গমের পুজোর আচার-অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা, বাঙালি খাবার এবং পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে ক্যানসাস সিটির বাঙালি সমাজের ঐক্যের ছবি ফুটে ওঠে। দেবীবরণ ও সিঁদুর খেলার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটলেও রয়ে যায় একসঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্তের স্মৃতি।

No comments