বিসর্জনের ঘাটে কিভাবে প্রতিমা নিরঞ্জন হবে খতিয়ে দেখলেন জেলা শাসক এবং পুলিশ সুপারপ্রতিমা নিরঞ্জন উপলক্ষে নিরাপত্তা ও পরিকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখতে হলদিয়া টাউনশিপের নিরঞ্জন ঘাট, কাঁথির ক্যানেলপাড় পাকারঘাট ও সাধু জানা পুকুর ঘ…
বিসর্জনের ঘাটে কিভাবে প্রতিমা নিরঞ্জন হবে খতিয়ে দেখলেন জেলা শাসক এবং পুলিশ সুপার
প্রতিমা নিরঞ্জন উপলক্ষে নিরাপত্তা ও পরিকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখতে হলদিয়া টাউনশিপের নিরঞ্জন ঘাট, কাঁথির ক্যানেলপাড় পাকারঘাট ও সাধু জানা পুকুর ঘাট পরিদর্শন ।
আগামী ২১ অক্টোবর ২০২৬ তারিখ থেকে শুরু হতে চলা প্রতিমা নিরঞ্জন পর্বকে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে হলদিয়া টাউনশিপের নিরঞ্জন ঘাট, কাঁথির ক্যানেলপাড় পাকারঘাট ও সাধু জানা পুকুর ঘাট পরিদর্শন করেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক শ্রী নিরঞ্জন কুমার, আইএএস; পূর্ব মেদিনীপুর জেলার মাননীয় পুলিশ সুপার শ্রী অংশুমান সাহা,আইপিএস মহাশয় । এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ ও সাধারণ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও প্রতিনিধিবৃন্দ।
এদিন প্রতিমা নিরঞ্জন ঘাটের ও নিরাপত্তা ব্যবস্থা, কাঁথির ক্যানেলপাড় পাকারঘাট ও সাধু জানা পুকুর ঘাট পর্যাপ্ত আলোর ব্যবস্থা, যাতায়াত ও যানবাহন নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়। পাশাপাশি, প্রতিমা নিরঞ্জন পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সকলের নিরাপত্তা সুনিশ্চিত করে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে প্রতিমা নিরঞ্জন সম্পন্ন করতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সর্বদা সতর্ক ও তৎপর।

No comments