Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুজোর সামগ্রী হলদিয়ার দুঃস্থ ও অসহায় মানুষদের জন্য পুজোর উপহার সি মেলোডি শিপ ইয়ার্ড কোম্পানি তুলে দিলেন হলদিয়া বিধায়কের হাতে

পুজোর সামগ্রী হলদিয়ার দুঃস্থ ও অসহায় মানুষদের জন্য পুজোর উপহার সি মেলোডি শিপ ইয়ার্ড কোম্পানি তুলে দিলেন হলদিয়া বিধায়কের  হাতে হলদিয়ার দুঃস্থ ও অসহায় মানুষদের জন্য পুজোর উপহার নিয়ে এগিয়ে এলো সি মেলোডি শিপ ইয়ার্ড কোম্পানি…

 


পুজোর সামগ্রী হলদিয়ার দুঃস্থ ও অসহায় মানুষদের জন্য পুজোর উপহার সি মেলোডি শিপ ইয়ার্ড কোম্পানি তুলে দিলেন হলদিয়া বিধায়কের  হাতে 

হলদিয়ার দুঃস্থ ও অসহায় মানুষদের জন্য পুজোর উপহার নিয়ে এগিয়ে এলো সি মেলোডি শিপ ইয়ার্ড কোম্পানি । হলদিয়া বিধানসভা এলাকায় ৫ হাজার মানুষের হাতে তারা পুজোর উপহার তুলে দিবেন । মঙ্গলবার হলদিয়া টাউনশিপে বিধায়ক কার্যালয়ে হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলীর হাতে সেই উপহার তুলে দিলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সুমন ভট্টাচার্য । এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন,"হুগলি নদীর কুকড়াহাটি এলাকার মতিরামপুরে জাহাজ তৈরি এবং মেরামতির নতুন কারখানার পথচলা ইতিমধ্যে শুরু হয়েছে । সি মেলোডি শিপ ইয়ার্ড নামে সংস্থাটি হলদিয়াতে আরো নতুন কিছু কারখানা গড়ার জন্য উদ্যোগী হয়েছে । বাণিজ্যিক ভাবনার পাশাপাশি এই সংস্থা মানুষের সেবা কাজেও সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে । পুজো মরশুমে হলদিয়া বিধানসভা এলাকার অসহায় দুস্থ মানুষদের জন্য নতুন পোশাক উপহার সমাজসেবার বড় নজির গড়েছে ।" হলদিয়া এলাকার মানুষের জন্য সহযোগিতা করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সুমন ভট্টাচার্য । তিনি বলেন,"মানব সেবাই, প্রকৃত সেবা । সে ভাবনা থেকে সমাজে  আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্য সাধ্যমত সহযোগিতার করতে পেরে আমরা খুশি ।" মতিরামপুরে ১২ একর জায়গা জুড়ে ২০০ কোটি টাকা বিনিয়োগে গড়ে উঠছে যার নির্মাণ এবং মেরামতি কারখানা । হলদিয়ার পাশাপাশি কুকড়াহাটিতে কর্মসংস্থানের নতুন ঠিকানা তৈরি হতে চলেছে ।

No comments