Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হোসিয়ারী শ্রমিকেরা এবছর পূজোয় ১০.৫০% হারে বোনাস পাবেন

হোসিয়ারী শ্রমিকেরা এবছর পূজোয় ১০.৫০% হারে বোনাস পাবেনসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: চলতি বছরে হোসিয়ারী শ্রমিকদের ১০.৫০% হারে বোনাস দেওয়ার কথা ঘোষণা করল হোসিয়ারী শিল্পের মেকার মালিকেরা। হোসিয়ারী শ্রমিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্…

 



হোসিয়ারী শ্রমিকেরা এবছর পূজোয় ১০.৫০% হারে বোনাস পাবেন

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: চলতি বছরে হোসিয়ারী শ্রমিকদের ১০.৫০% হারে বোনাস দেওয়ার কথা ঘোষণা করল হোসিয়ারী শিল্পের মেকার মালিকেরা। হোসিয়ারী শ্রমিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়ন শ্রমমন্ত্রী ও শ্রম দপ্তরের আধিকারিকদের নিকট অন্ততঃ ১৫ শতাংশ হারে বোনাস দেওয়ার দাবী জানিয়েছিল। সেইমাত্র গত ৬ অক্টোবর কলকাতার নব মহাকরণে মালিক/শ্রমিক এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়,কারখানাগুলিতে গত বছর যে শতাংশ হারে বোনাস দেওয়া হয়েছিল,ন্যূনতম সেই হারেই এ বছর বোনাস দিতে হবে। সম্ভব হলে কিছুটা যাতে বাড়ানো যায় মন্ত্রী মহোদয় মালিক অ্যাসোসিয়েশনের কর্তাদের অনুরোধ করেছিল।

কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার মেকার মালিকদের সংগঠন বেঙ্গল হোসিয়ারী টেলার্স অ্যাসোসিয়েশন এর কর্মকর্তাদের পক্ষ থেকে জেলার শ্রম দপ্তরের আধিকারিককে চিঠি দিয়ে জানানো হয়-চলতি বছরে খারাপ ব্যবসা চলার কারণে তারা কোন বোনাসের পরিমাণ বাড়াতে পারছেন না। সেইমত ন্যূনতম ১০.৫% হারে তারা সব শ্রমিকদের বোনাস দেবে বলে চিঠি দিয়ে জানিয়েছে। ঐ পরিপ্রেক্ষিতে গত শুক্রবার জয়েন্ট লেবার কমিশনার অনিন্দিতা ভট্টাচার্য শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মধুসূদন বেরা ও যুগ্ম সম্পাদক তপন কুমার আদক ও নব শাসমলকে একটি চিঠি দিয়ে তা জানিয়েছেন। ওই চিঠি হাতে পাওয়ার পর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা আজ বরদাবাড় প্রাইমারী স্কুলে এক সভায় বসেন। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের জেলা উপদেষ্টা নারায়ণচন্দ্র নায়ক, সভাপতি মধুসূদন বেরা,যুগ্ম সম্পাদক তপন কুমার আদক ও নব শাসমল সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা। সভা থেকে আগামী ১ লা নভেম্বর শ্রমিকদের সরকার ঘোষিত ন্যূনতম মজুরী অনুসারে অবিলম্বে রেটবদ্ধি ও অন্যান্য দাবীগুলি আদায়ের লক্ষ্যে কোলাঘাট ব্লকে সর্বস্তরের হোসিয়ারী শ্রমিকদের জেলা সম্মেলন আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়।



No comments