Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

টিফিনের টাকা বাঁচিয়ে পুজোর উপহার—দুঃস্থদের পাশে মহিষাদল পাবলিক স্কুলের পড়ুয়ারা

নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে পুজোর উপহার—দুঃস্থদের পাশে মহিষাদল পাবলিক স্কুলের পড়ুয়ারা
পুজোর আনন্দ শুধু নিজের মধ্যে নয়, সেই আনন্দ ছড়িয়ে পড়ুক সমাজের প্রান্তিক মানুষগুলোর মধ্যেও—এই বার্তাই যেন আরও একবার তুলে ধরল মহিষাদল পাবলি…

 



নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে পুজোর উপহার—দুঃস্থদের পাশে মহিষাদল পাবলিক স্কুলের পড়ুয়ারা


পুজোর আনন্দ শুধু নিজের মধ্যে নয়, সেই আনন্দ ছড়িয়ে পড়ুক সমাজের প্রান্তিক মানুষগুলোর মধ্যেও—এই বার্তাই যেন আরও একবার তুলে ধরল মহিষাদল পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা। নিজেদের টিফিনের টাকা সঞ্চয় করে পুজোর উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দিলেন এলাকার দুঃস্থ মহিলা, বিশেষভাবে সক্ষম মানুষ এবং অনাথ শিশুদের হাতে।

পুজোর আগে নতুন জামাকাপড় পাওয়ার আনন্দে মুখে হাসি ফুটল এলাকার বহু মানুষের। তবে এই উপহারের পিছনে রয়েছে স্কুল পড়ুয়াদের এক অনন্য উদ্যোগ।

নিজেদের টিফিনের জন্য বরাদ্দ টাকা থেকে সামান্য সামান্য করে সঞ্চয় করেছিল মহিষাদল পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা। সেই সঞ্চিত অর্থ দিয়েই কেনা হয় নতুন বস্ত্র।

এরপর স্কুলের পক্ষ থেকে এলাকার দুঃস্থ মহিলা, প্রতিবন্ধী ব্যক্তি এবং অনাথ শিশুদের হাতে তুলে দেওয়া হয় পুজোর নতুন পোশাক।

স্কুলের প্রিন্সিপাল গার্গী ভট্টাচার্য্যের কথায় “ছোট থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সমাজের প্রতি দায়বদ্ধতা তৈরি করাই আমাদের উদ্দেশ্য। নিজেদের আনন্দের পাশাপাশি অন্যের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

শুধু বইয়ের পাতায় শিক্ষা নয়, মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার পাঠও যে শেখানো যায়—এই উদ্যোগ যেন তারই উদাহরণ।

পুজোর মরশুমে নতুন পোশাক হাতে পেয়ে খুশি উপহারের প্রাপকরা। আর নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে অন্যের মুখে হাসি ফোটাতে পেরে উচ্ছ্বসিত স্কুল পড়ুয়ারাও।

ছোট ছোট সঞ্চয়, কিন্তু তার মধ্যেই লুকিয়ে রয়েছে বড় মানবিকতার বার্তা। মহিষাদল পাবলিক স্কুলের ছাত্রছাত্রীদের এই উদ্যোগ পুজোর আনন্দকে আরও একটু বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিল।

No comments