Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সদ্যোজাত শিশুর জন্মের পর থেকেই শুরু হয় চিকিৎসকদের যমে মানুষে লড়াই

সদ্যোজাত শিশুর জন্মের পর থেকেই শুরু হয় চিকিৎসকদের যমে মানুষে লড়াই সদ্যোজাত শিশুর জন্মের পর থেকে সারা শরীরে বিষক্রিয়া দ্রুত ছড়িয়ে পড়ে, শুরু হয় চিকিৎসকদের যমে মানুষের লড়াইপ্রাণের ঝুঁকি নিয়েই পৃথিবীর আলো দেখেছিল শিশুটি। যেকোন…

সদ্যোজাত শিশুর জন্মের পর থেকেই শুরু হয় চিকিৎসকদের যমে মানুষে লড়াই 

সদ্যোজাত শিশুর জন্মের পর থেকে সারা শরীরে বিষক্রিয়া দ্রুত ছড়িয়ে পড়ে, শুরু হয় চিকিৎসকদের যমে মানুষের লড়াই

প্রাণের ঝুঁকি নিয়েই পৃথিবীর আলো দেখেছিল শিশুটি। যেকোনও মুহূর্তে বড় বিপদ ঘটে যেতে পারে। শিশুর মা, বাবা, চিকিৎসকরা উদ্বিগ্ন। অ্যাকিউট নিওন্যাটাল সেপ্টিসেমিয়া সঙ্গে কনজেনিটাল নিউমোনিয়া। মায়ের পেট থেকেই নিউমোনিয়া নিয়ে জন্মেছিল শিশুটি। এরপরই রক্তে বিষক্রিয়া ধরা পড়ে। সারা শরীরে সেই বিষক্রিয়া দ্রুত ছড়িয়ে পড়ছে। জন্মের পর থেকেই চিকিৎসকদের যমে মানুষে লড়াই শুরু। প্রথম কয়েকদিন উদ্বেগ বাড়িয়ে চলে শিশুটি। সব ধরনের আধুনিক চিকিৎসা থেরাপি প্রয়োগ করছেন হলদিয়া মেডিকেল কলেজ এন্ড বিসি রায় হাসপাতালের চিকিৎসকরা। পাঁচ দিন পর হাসি ফুটল সবার মুখে। বৃহস্পতিবার সাতদিনের মাথায় শিশুটিকে নিয়ে বাড়ি ফিরলেন তার মা বাবা। এই ঘটনাটি একটি উদাহরণ। সদ্যোজাত বা শিশুদের এভাবে প্রতিনিয়নত সুস্থ জীবনের আলোয় ফিরিয়ে পরিবারের মুখে হাসি ফোটাচ্ছেন হলদিয়া মেডিকেল কলেজ ও বিসি রায় হাসপাতালের বিশেষজ্ঞ শিশু চিকিৎসকগন। সুতাহাটার দম্পতির এই শিশুকে সুস্থ করে তুললেন ডাক্তার কৌশিক গোস্বামীর নেতৃত্বে চিকিৎসকদের একটি টিম। সেই টিমে মেডিকেল কলেজের পেডিয়াট্রিক্স নিয়ে এমডি পাঠরত কয়েকজন তরুণ চিকিৎসকও রয়েছেন। এখন আর কলকাতায় রেফার করতে হয়না। সদ্যোজাতদের জন্য হলদিয়া মেডিকেলে রয়েছে কলকাতার যেকোনও আধুনিক হাসপাতালের সমকক্ষ লেভেল থ্রি এসএনসিইউ পরিকাঠামো এবং চিকিৎসা। কি জানালেন চিকিৎসক ডাক্তার কৌশিক গোস্বামী ,বিউরো রিপোর্ট হলদিয়া নিউজ।

No comments