Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৩৫তম বার্ষিক মহিলা শিক্ষণ শিবির

ভোগপুরে ৩৫তম বার্ষিক মহিলা শিক্ষণ শিবির
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: সারদা নারী সংগঠনের ৩৫তম বার্ষিক মহিলা শিক্ষণ শিবির গত ২৮শে অক্টোবর, ২০২৬ থেকে ৩১শে অক্টোবর, ২০২৬ পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার ভোগপুর কে. এম. হাইস্কুলে অনুষ্ঠ…

 



ভোগপুরে ৩৫তম বার্ষিক মহিলা শিক্ষণ শিবির


সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: সারদা নারী সংগঠনের ৩৫তম বার্ষিক মহিলা শিক্ষণ শিবির গত ২৮শে অক্টোবর, ২০২৬ থেকে ৩১শে অক্টোবর, ২০২৬ পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার ভোগপুর কে. এম. হাইস্কুলে অনুষ্ঠিত হয়। এই শিবিরের মূল উদ্দেশ্য ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণ, শ্রীশ্রী মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের মনুষ্যত্বের উন্মেষ এবং চরিত্র গঠনকারী শিক্ষার প্রসারের মাধ্যমে সমগ্র নারীজাতিকে দেশের কল্যাণে উদ্বুদ্ধ করা।

         ‌‌‎গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে পতাকা উত্তোলনের মাধ্যমে শিবিরের শুভ উদ্বোধন করেন হুগলির বলদবাঁধ রামকৃষ্ণ-সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা সর্বাত্মপ্রাণা মাতাজি।

‎শিবিরের অন্যান্য দিনে বৈকালিক ও সান্ধ্য অধিবেশনে বক্তব্য রাখেন দক্ষিণেশ্বরের শ্রীসারদা মঠের প্রব্রাজিকা আপ্তকামপ্রাণা মাতাজি, রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবনের অধ্যক্ষা প্রব্রাজিকা বেদরূপপ্রাণা মাতাজি, অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের অন্যতম সহ-সভাপতি ডঃ সমীর কুমার দাশগুপ্ত এবং সাধারণ সম্পাদক  অমিত কুমার দত্ত।

        ‌‌‎আলোচনার বিষয়বস্তু ছিল—শ্রীশ্রী মা সারদা দেবীর জীবন ও বাণী, নারীজাতির উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দের আহ্বান, সংগঠনের উদ্দেশ্য, আদর্শ ও কর্মধারা, মানবপ্রেমিক স্বামী বিবেকানন্দ এবং ভগিনী নিবেদিতার জীবন ও আদর্শ।

‎এছাড়াও বিভিন্ন অধিবেশনে মনঃসংযোগ, চরিত্র গঠন, সংগঠনের নানাবিধ কর্মধারা এবং বিভিন্ন প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

           সারদা নারী সংগঠনের সম্পাদিকা তাপসী ঘোষ জানান,‎এই শিক্ষণ শিবিরে প্রথম তিন দিন মোট ৪১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিবিরের শেষ দিনে অতিরিক্ত ১৬৬ জন শিক্ষার্থী যোগদান করেন।

‎সমগ্র শিবিরটি শিক্ষার্থীদের মধ্যে আদর্শ জীবন গঠন, আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ এবং সমাজ ও দেশসেবার মানসিকতা গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

‎


‎‎

‎

No comments