নাবালক দুই জনকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল হলদিয়া থানার পুলিশ ৩০শে অক্টোবর শুক্রবার রাতে হলদিয়া থানার অন্তর্গত ক্ষুদিরাম নগর এলাকা থেকে রাতের টহলরত পুলিশ আধিকারিকের তৎপরতায় দুই নাবালককে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া …
নাবালক দুই জনকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল হলদিয়া থানার পুলিশ
৩০শে অক্টোবর শুক্রবার রাতে হলদিয়া থানার অন্তর্গত ক্ষুদিরাম নগর এলাকা থেকে রাতের টহলরত পুলিশ আধিকারিকের তৎপরতায় দুই নাবালককে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুই নাবালকের নাম ঈশ্বর ধীবর (৮ বছর), বাড়ি বীরভূম জেলায় এবং ইন্দ্রনীল বর্মন (১৩ বছর), বাড়ি ঝাড়খণ্ডের দুমকা জেলায়। উদ্ধারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে ৩১শে অক্টোবর শনিবার দুই নাবালককেই সুস্থ ও নিরাপদে তাঁদের নিজ নিজ আইনসম্মত অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। শিশুদের নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সর্বদা সতর্ক, সংবেদনশীল ও প্রতিশ্রুতিবদ্ধ।

No comments