রাত পোহালেই নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন, ইভিএম নিয়ে ভোট কেন্দ্রের অভিমুখে ভোটকর্মীরা
নন্দীগ্রাম: রাত পোহালেই নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন। শান্তিপূর্ণ নির্বাচন করতে সব রকম প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। নন্দীগ্রাম বিধানসভ…
রাত পোহালেই নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন, ইভিএম নিয়ে ভোট কেন্দ্রের অভিমুখে ভোটকর্মীরা
নন্দীগ্রাম: রাত পোহালেই নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন। শান্তিপূর্ণ নির্বাচন করতে সব রকম প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে মোট ভোটার ২ লক্ষ ৬৬ হাজার ৪১৯জন। মোট বুথের সংখ্যা ৩২৩ টি। স্পর্শকাতর ৭৯ টি বুথ।
নন্দীগ্রাম উপনির্বাচনে ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, নজরে ৭৯ স্পর্শকাতর বুথ
নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে নিরাপত্তা ও ভোটগ্রহণের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। প্রায় সমস্ত ভোটার স্লিপও বিলি হয়ে গিয়েছে।
৭৭/৭৮ নম্ব বুথ মহিলা পরিচালিত বুথ।
নাকা চেকিং, রুট মার্চ, এলাকা দখল কর্মসূচি এবং টহলদারি জোরদার করা হয়েছে। ৭৯টি স্পর্শকাতর বুথে বিশেষ নজর রাখা হচ্ছে। কিউআরটি, সেক্টর ফোর্স এবং অন্যান্য বিশেষ বাহিনীও সক্রিয় থাকছে।
ভোটের দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে জোর দেওয়া হচ্ছে। জেলাশাসক বলেন, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাতে আমরা আশাবাদী।
এদিন সকাল থেকে নন্দীগ্রাম-২ ব্লকের রেয়াপাড়ায় শিবমন্দির সংলগ্ন মাঠ ক্যাম্প থেকে ভোট কর্মীদের ভোট গ্রহনের প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়। রেয়াপাড়ার একটি বেসরকারি বিএড কলেজে ডিসি আরসি সেন্টার খোলা হয়েছে।
No comments