পাঁশকুড়া ব্লক এলাকার জনজীবনের বিভিন্ন দাবীতে বিডিও অফিসে এস ইউ সি আই(কমিউনিস্ট)দলের বিক্ষোভ-ডেপুটেশনসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের বন্যা নিয়ন্ত্রণে নদী ও নিকাশী খাল সংস্কার,সাম্প্রতিক অতি…
পাঁশকুড়া ব্লক এলাকার জনজীবনের বিভিন্ন দাবীতে বিডিও অফিসে এস ইউ সি আই(কমিউনিস্ট)দলের বিক্ষোভ-ডেপুটেশন
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের বন্যা নিয়ন্ত্রণে নদী ও নিকাশী খাল সংস্কার,সাম্প্রতিক অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ সহ জনজীবনের ৭ দফা দাবীতে বিডিও অফিসে এস ইউ সি আই(কমিউনিস্ট)দলের পাঁশকুড়া ব্লক কমিটির আহ্বানে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে সামিল হন শতাধিক ব্লকের বাসিন্দারা। ব্লকের বি ডি ও এবং কৃষি দপ্তরের সহ অধিকর্তা ডেপুটেশন গ্রহণ করেন। প্রতিনিধিদলে ছিলেন,ব্লক কমিটির পক্ষে পাঁশকুড়া উত্তর ও দক্ষিণ লোকাল লোকাল কমিটির সম্পাদক শ্রাবন্তী মন্ডল ও তপন কুমার নায়ক,জন্মেজয় মান্না,স্বপন বেরা,স্বপন জানা প্রমুখ। এছাড়াও আলোচনার সময় উপস্থিত ছিলেন,দলের পূর্ব মেদিনীপুর কমিটি উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক।
দাবীগুলির মধ্যে অন্যতম হল-১) নিউ কাঁসাইয়ের রামচন্দ্রপুর থেকে শ্যামপুর পর্যন্ত অংশ অবিলম্বে পূর্ণসংস্কার,সোয়াদিঘী- দেহাটী-ক্ষীরাই-কামিনা-জয়গোপাল-ওয়ান মেন-টু সি মেন সহ অন্যান্য নিকাশী খালগুলি আগামী বর্ষার পূর্বেই পূর্ণ সংস্কার,নদী ও বড় খাল সংস্কারের ক্ষেত্রে নো কস্ট পদ্ধতি বাতিল করে পূর্বের পদ্ধতিতেই সংস্কার ২) প্রতাপপুর থেকে হরিনারায়ণচক হয়ে কালই,জোড়াপুকুর হইতে বাহারপোতা,পাঁশকুড়া সদরঘাটের ব্রীজ থেকে রাধাবল্লভচক হয়ে যশোড়া,হাউর হইতে মগরাজঘাট,পুরুষোত্তমপুর হইতে পূর্ব চিল্কা,মহৎপুর হইতে শ্যামসুন্দরপুর পাটনা,জয়কৃষ্ণপুর হইতে ঘোষপুর,দক্ষিণ চাঁচিয়াড়াহাট হইতে পোর্ট এবং নাদোরবাগ রেলগেট পর্যন্ত রাস্তা সংস্কার ৩) চলতি বর্ষার পরিপ্রেক্ষিতে ব্লকের জলবন্দী বিভিন্ন এলাকার মৌজাগুলিকে ক্ষতিগ্রস্ত মৌজা হিসেবে ঘোষণা করে ঐ কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা,আগামী বোরো চাষের জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বীজ ধান, সার,কীটনাশক সরবরাহ ৪)পাঁশকুড়া স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং এর স্থানে ওভারব্রীজ নির্মাণ ৫) পাঁশকুড়ার মনিকা দাস খুনের সাথে যুক্ত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ নারী নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থা এবং মদ ও মাদকদ্রব্য নিষিদ্ধ প্রভৃতি।
ব্লক উন্নয়ন আধিকারিক মোহন ভার্মা এবং সহ কৃষি অধিকর্তা পৃথ্বীরাজ প্রামানিক দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

No comments