Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুর্গোৎসবের প্রস্তুতি! সাড়ম্বরে আলংগিরি ইয়ংস্টার ক্লাবের ৩৯তম বর্ষের খুঁটি পুজো

এগরায় ঢাকে কাঠি, শুরু দুর্গোৎসবের প্রস্তুতি! সাড়ম্বরে আলংগিরি ইয়ংস্টার ক্লাবের ৩৯তম বর্ষের খুঁটি পুজোদুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। উৎসবের আবহে সাড়ম্বরে অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার এগরার আলংগিরি ইয়ংস্টার ক্লাবের ৩৯তম বর্…

 




এগরায় ঢাকে কাঠি, শুরু দুর্গোৎসবের প্রস্তুতি! সাড়ম্বরে আলংগিরি ইয়ংস্টার ক্লাবের ৩৯তম বর্ষের খুঁটি পুজো

দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। উৎসবের আবহে সাড়ম্বরে অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার এগরার আলংগিরি ইয়ংস্টার ক্লাবের ৩৯তম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো। শনিবার সকাল থেকেই খুঁটি পুজোকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ।

আলংগিরি বাসস্ট্যান্ড এলাকায় মন্ত্রোচ্চারণ ও বৈদিক শাস্ত্রমতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় দুর্গাপুজোর খুঁটি পুজো। খুঁটি পুজোকে কেন্দ্র করে সকাল থেকেই অসংখ্য মানুষের সমাগম ঘটে। পুজোর প্রস্তুতির সূচনায় ক্লাব সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলংগিরি ইয়ংস্টার ক্লাবের সভাপতি গঙ্গাধর বেরা, সম্পাদক নন্দদুলাল সাউ, কোষাধ্যক্ষ বাপন সাউ, সর্বাধিনায়ক তাপস দত্ত, পুরঞ্জন ঘোড়াই, অশোক কুমার পাত্র, ভুবনচন্দ্র বারিক, সুবল সাউ, কেনারাম প্রামাণিক, সুশান্ত দাস, রতন জানা, স্বপন জানা, কেদার সাউ, গদাধর সাউ, বিজয় গিরি, ভৈরব দাস -সহ ক্লাবের অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা।

খুঁটি পুজোর মধ্য দিয়েই শুরু হয়ে গেল আলংগিরি ইয়ংস্টার ক্লাবের ৩৯তম বর্ষের দুর্গোৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি। আগামী দিনে পুজোকে আরও জাঁকজমকপূর্ণ করে তুলতে একাধিক পরিকল্পনা রয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

No comments