নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের ১৪ দিনের জেল হেফাজতআগামী ৬ই অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচন। কংগ্রেস মনোনীত প্রার্থী ছিলেন মিলন প্রধান। নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনিক কংগ্রেস প্রার্থী মিলন …
নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের ১৪ দিনের জেল হেফাজত
আগামী ৬ই অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচন। কংগ্রেস মনোনীত প্রার্থী ছিলেন মিলন প্রধান। নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনিক কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে আজ ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন হলদিয়া মহকুমার আদালত। গতকাল পুলিশ চন্ডিপুরের একটি হোটেল থেকে মিলন প্রধানকে পুরনো খুনের মামলার সূত্রে গ্রেফতার করে। তিনি জানিয়েছেন "শাসক দল ভয় পেয়েছে" এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে রাজ্য ও জেলা কংগ্রেস নেতাদেরও কর্মী মিলন প্রধানকে গ্রেফতারের প্রতিবাদে আদালত চত্বরে স্লোগান সহকারে বিক্ষোভ প্রদর্শন করে।
No comments