“মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পশ্চিমবঙ্গে কোনও দলই নেই”—নন্দীগ্রামে বড় দাবি বিজেপি প্রার্থী হাসি রানীর২১০ নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বড় মন্তব্য করলেন নন…
“মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পশ্চিমবঙ্গে কোনও দলই নেই”—নন্দীগ্রামে বড় দাবি বিজেপি প্রার্থী হাসি রানীর
২১০ নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বড় মন্তব্য করলেন নন্দীগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী হাসি রানী রথ।
হাসি রানী রথ বলেন, “ময়দানে মমতার প্রার্থী নেই নয়, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনও দলই নেই।” তাঁর দাবি, নন্দীগ্রাম বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং এখানেই তৃণমূল কংগ্রেসকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে।
তিনি আরও জানান, আগামী ২ অক্টোবর নন্দীগ্রামে সভা করবেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গে হাসি রানী রথ বলেন, এটি তাঁর ছেড়ে যাওয়া আসন। তাঁর কথায়, “তৃণমূল কংগ্রেসের সূর্য যখন মধ্যগগনে, তখন তৃণমূল কংগ্রেসকে হারিয়েছে নন্দীগ্রাম।”
নন্দীগ্রাম উপনির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রার্থীর দাবি, এবার তাঁদের লক্ষ্য আরও বড়। দেড় লাখ ভোটের ব্যবধানে জয় অর্জন করাই তাঁদের লক্ষ্য বলে জানান হাসি রানী রথ।
তাঁর এই মন্তব্যকে ঘিরে নন্দীগ্রামের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সামনে উপনির্বাচন, আর তার আগেই শাসকদলকে নিশানা করে বিজেপি প্রার্থীর এই কড়া বার্তা রাজনৈতিক লড়াইকে আরও উত্তপ্ত করে তুলেছে।
No comments