Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জোয়ারে তোড়ে ডুবলো নৌকা, বিপত্তি নন্দীগ্রামগামী নৌকায়

জোয়ারে তোড়ে ডুবলো নৌকা, বিপত্তি নন্দীগ্রামগামী নৌকায়
 জোয়ারের তোড়ে শনিবার সন্ধ্যায় নন্দীগ্রাম গামী এক নৌকাডুবিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। শনিবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিট নাগাদ মহিষাদল থানার তেরপেখ্যা খেয়াঘাট…

 



জোয়ারে তোড়ে ডুবলো নৌকা, বিপত্তি নন্দীগ্রামগামী নৌকায়


 জোয়ারের তোড়ে শনিবার সন্ধ্যায় নন্দীগ্রাম গামী এক নৌকাডুবিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। শনিবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিট নাগাদ মহিষাদল থানার তেরপেখ্যা খেয়াঘাট থেকে ১৪ জন যাত্রী ও তিনটি মোটরবাইক নিয়ে নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় ২০০ মিটার এগিয়ে যাওয়ার পর আচমকা নদীর জোয়ারে তোড়ে পাল্টি খেয়ে যায় ওই নৌকাটি। ঘটনায় সকল যাত্রীসহ তিনটি বাইক হলদি নদীতে ডুবে যায়। তবে অল্পের জোরে রক্ষা পায় সকলে। সাঁতরে পার হতে সক্ষম হয় নৌকায় থাকা সকল যাত্রীরা। পরে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় মহিষাদল বিধানসভার বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা। বর্তমানে পুলিশের তরফ থেকে তিনটি মোটর বাইকের খোঁজ চালানো হচ্ছে। 

নৌকাডুবির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকার। ঘটনাস্থলে পৌঁছেছেন মহিষাদল বিধানসভার বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা তিনি জানিয়েছেন তেরপেখ্যা থেকে নন্দীগ্রাম খেয়া পারাপারে ঠিকমতো নজরদারি না থাকার জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটেছে আগামী দিনে কোন ভাবে এই ধরনের বিপত্তি যাতে না ঘটে সেদিকে নজরদার দাবি করা হবে। নৌকাতে যাতে অতিরিক্ত যাত্রীরা উঠানামা হয় সে বিষয়ক খেয়াল রাখা হবে। ঘটনাস্থলে হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী সিভিল ডিফেন্সে লোকজন পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছায় এলাকার বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা দিদি উদ্ধার কাজী ও তদারকি করেছেন স্থানীয় প্রধান রামকৃষ্ণ দাস তাদের অভিযোগ ওই নৌকাটি অতিরিক্ত যাত্রী নিয়ে যাচ্ছিল। অন্ধকারে জোয়ারের সময় পারাপার করতে গিয়ে চরে ধাক্কা খেয়েছে। জোয়ারে ধাক্কায় নৌকা বেসামাল হয়ে উল্টে যায়। যাত্রীরা সাঁতার কেটেই পারে আছে তবে সঙ্গে সঙ্গে অন্যান্য নৌকার মাঝির ঝাঁপিয়ে পড়েন উদ্ধার কাজে। প্রধান রামকৃষ্ণ দাস উদ্ধারের পর এদের রাত সাড়ে আটটা নাগাদ অন্য নৌকায় চাকরি যাত্রীদের নন্দীগ্রাম পৌঁছে দেওয়া হয়। ডুবে যাওয়া নৌকাকে আলাদা করে ঘিরে তল্লাশি চালানো প্রস্তুতি দিচ্ছেন প্রশাসন। তিনটি ডুবে যাওয়া মোটরবাইক এখনো উদ্ধার হয়নি সিভিল ডিফেন্সের লোকজন পুলিশের নৌকা নিয়ে তল্লাশি চালাচ্ছে বলে সূত্রের খবর।




No comments