ভারতের প্রথম এআই-ভিত্তিক হোম সার্ভিস প্ল্যাটফর্ম কুইকক্স-এর শুভ উদ্বোধন হল শিল্পশহর হলদিয়ায় হলদিয়ায় আত্মপ্রকাশ করল নতুন এআই-ভিত্তিক হোম সার্ভিস প্ল্যাটফর্ম 'কুইকক্স' (QuickoX)। শুক্রবার হলদিয়ার রানীচকে সতীশ চন্দ্র সা…
ভারতের প্রথম এআই-ভিত্তিক হোম সার্ভিস প্ল্যাটফর্ম কুইকক্স-এর শুভ উদ্বোধন হল শিল্পশহর হলদিয়ায়
হলদিয়ায় আত্মপ্রকাশ করল নতুন এআই-ভিত্তিক হোম সার্ভিস প্ল্যাটফর্ম 'কুইকক্স' (QuickoX)। শুক্রবার হলদিয়ার রানীচকে সতীশ চন্দ্র সামন্ত ট্রেড সেন্টারে একটি অনুষ্ঠানে এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উদ্যোক্তারা জানান, এখন থেকে হলদিয়া ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা মোবাইল অ্যাপের মাধ্যমেই এক ক্লিকে বাড়ির যাবতীয় পরিষেবা পেয়ে যাবেন। হোম-সার্ভিস কার্যক্রমের পাশাপাশি, কুইকক্স (QUICKOX) খাদ্য ও ওষুধ সরবরাহ, ক্যাব পরিষেবা, জরুরি অ্যাম্বুলেন্স সেবা এবং ইভেন্ট বুকিংয়ের মতো অতিরিক্ত পরিষেবা বিভাগ চালুর পরিকল্পনা করছে যার মাধ্যমে গ্রাহক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য একটি বিস্তৃত পরিষেবা ইকোসিস্টেম গড়ে তোলা হবে। সমস্ত পরিষেবা থাকছে একই ছাদের তলায়।
এই প্ল্যাটফর্মের বিশেষত্ব হল এর এআই প্রযুক্তি। গ্রাহকের লোকেশন ও চাহিদা বুঝে সবচেয়ে কাছের দক্ষ টেকনিশিয়ানকে স্বয়ংক্রিয়ভাবে বুক করবে এআই। ফলে সময় বাঁচবে এবং পরিষেবা হবে আরও দ্রুত ও স্বচ্ছ।
উদ্যোক্তারা জানিয়েছে, "আমাদের লক্ষ্য হল হলদিয়ার মানুষকে উন্নত মানের, সাশ্রয়ী ও ভরসাযোগ্য হোম সার্ভিস দেওয়া। প্রতিটি টেকনিশিয়ান যাচাইকৃত এবং প্রশিক্ষিত। গ্রাহকরা অ্যাপেই দাম দেখে, রেটিং দেখে বুক করতে পারবেন।"
আপাতত হলদিয়া, দুর্গাচক, সুতাহাটা ও মহিষাদল এলাকায় পরিষেবা চালু হলেও, আগামী কয়েক মাসের মধ্যে গোটা পূর্ব মেদিনীপুর জেলায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থার।
গুগল প্লে-স্টোর থেকে QuickX অ্যাপ ডাউনলোড করে অথবা তাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে পরিষেবা বুক করা যাবে।
No comments