সুতাহাটার মিষ্টান্ন ভান্ডারে হানা খাদ্য দপ্তরের শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল থেকে সুতাহাটা একাধিক মিষ্টির দোকানে হানা দিল খাদ্য দপ্তরের আধিকারিকরা। মিষ্টি ও বোদেতে মেশানো হচ্ছে বিভিন্ন ধরনের রং। কোথাও আবার দোকানের লাইসেন্স রিনুয়…
সুতাহাটার মিষ্টান্ন ভান্ডারে হানা খাদ্য দপ্তরের
শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল থেকে সুতাহাটা একাধিক মিষ্টির দোকানে হানা দিল খাদ্য দপ্তরের আধিকারিকরা। মিষ্টি ও বোদেতে মেশানো হচ্ছে বিভিন্ন ধরনের রং। কোথাও আবার দোকানের লাইসেন্স রিনুয়াল করা নেই। একের পর এক মিষ্টি দোকানের ধরা পড়ছে চরম অনিয়মের ছবি। পাশাপাশি দোকানের পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। খোলা অবস্থায় মিষ্টি সহ বিভিন্ন খাওয়ার জিনিস না রাখা নির্দেশ দেওয়া হয়েছে। দোকানের পরিকাঠামো ঠিক করার জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

No comments