Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শরৎচন্দ্রের স্মরণে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান ও 'মহেশ' চলচ্চিত্র প্রদর্শনী

শরৎচন্দ্রের স্মরণে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান ও 'মহেশ' চলচ্চিত্র প্রদর্শনী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধ শত জন্ম বর্ষে  এক শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান  ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস…

 




শরৎচন্দ্রের স্মরণে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান ও 'মহেশ' চলচ্চিত্র প্রদর্শনী

 কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধ শত জন্ম বর্ষে  এক শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান  ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্ট ও প্রীতিলতা ছাত্রী মেস এর উদ্যোগে।

শরৎ চন্দ্রের প্রতিকৃতি তে পুষ্পার্ঘ অর্পন ও উদ্বোধনী সংগীত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পাড়ার ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় একে একে অনুষ্ঠিত হয় সংগীত, কবিতা পাঠ ও নৃত্য।

 প্রীতিলতা মেসের ছাত্রী দের আয়োজনে পরিবেশিত হয় আবৃত্তি কোলাজ 'শরতের আকাশে শরৎচন্দ্র'। শরৎ সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্ট এর সম্পাদিকা অধ্যাপিকা অনুরূপা দাস।

সবশেষে দর্শকদের জন্য প্রদর্শিত হয় শরৎচন্দ্রের কালজয়ী গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র *'মহেশ'*।  চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়েই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

No comments