Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার নিকাশী খাল ও স্লুইশগেটগুলির পূর্ন সংস্কার সহ সামগ্রিকভাবে মাস্টার প্ল্যান রূপায়ণের দাবীতে নাগরিক কনভেনশন

শিল্পনগরী হলদিয়ার নিকাশী খাল ও স্লুইশগেটগুলির পূর্ন সংস্কার সহ সামগ্রিকভাবে মাস্টার প্ল্যান রূপায়ণের দাবীতে নাগরিক কনভেনশন সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: সাম্প্রতিক নিম্নচাপজনিত অতিবর্ষণে হলদিয়া পৌরসভা,সুতাহাটা ও হলদিয়া ব্লক…

 



শিল্পনগরী হলদিয়ার নিকাশী খাল ও স্লুইশগেটগুলির পূর্ন সংস্কার সহ সামগ্রিকভাবে মাস্টার প্ল্যান রূপায়ণের দাবীতে নাগরিক কনভেনশন 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: সাম্প্রতিক নিম্নচাপজনিত অতিবর্ষণে হলদিয়া পৌরসভা,সুতাহাটা ও হলদিয়া ব্লক এলাকায় প্রায় মাসাধিককাল ধরে বর্ষার জল জমেছিল। ওই পরিপ্রেক্ষিতে উপরোক্ত নির্দিষ্ট এলাকার জলনিকাশী খাল,লকগেট ও স্লুইশগেটগুলির অবিলম্বে পূর্ণ সংস্কার সহ সামগ্রিকভাবে নিকাশী ব্যবস্থার সার্বিক উন্নয়নে একটি মাস্টার প্ল্যান তৈরি করে ওই সমস্যা সমাধানের দাবীতে আজ সুতাহাটার মন্ডপ গেস্ট হাউসে জলযন্ত্রণাক্লিষ্ট মানুষদের এক নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে সভাপতিত্ব করেন জয়নগর হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ দাস। মুল প্রস্তাব পাঠ করেন কনভেনশনের উদ্যোক্তাদের অন্যতম শ্যামসুন্দর দাস। এ সম্পর্কে মূল বক্তব্য রাখেন,পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটি ও ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। এছাড়াও বক্তব্য রাখেন,কমলেশ  চক্রবর্তী, প্রশান্ত দাস, শংকর গায়েন প্রমূখ। সঞ্চালনা করেন উদ্যোক্তাদের অন্যতম শুভেন্দু শেখর দাস।

          নারায়ণবাবু তার বক্তব্যে বলেন,দীর্ঘদিন এলাকার নিকাশী খাল ও বিভিন্ন স্লুইশগেট-লকগেটগুলি সংস্কার না হওয়ায় এবং খালের ভেতরে বহু অবৈধ নির্মাণ গড়ে ওঠায় এই ভয়াবহ জলবন্দী পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি গ্রীন বেল্ট ক্যানেলের মাধ্যমে কারখানাগুলির বর্জ্য বিষাক্ত তেল সহ নানা রকম বর্জ্য ওই খালের মাধ্যমে নদীতে পড়ার কারণে নদীও ভীষণভাবে দূষিত হচ্ছে বলে উনি অভিযোগ করেন। এছাড়াও নদী ও খাল সংস্কারের ক্ষেত্রে নো-কস্ট পদ্ধতিতে কাজ করার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ে সঠিকভাবে তা সংস্কার না হওয়ায় ওই সমস্যা আরও প্রকট হচ্ছে বলে উনি মন্তব্য করেন।

         কনভেনশনের থেকে উপরোক্ত দাবীতে আন্দোলনের মাধ্যমে দাবী আদায়ের লক্ষ্যে বিজয় কৃষ্ণ দাসকে সভাপতি ও নিখিলেশ দোলই ,শ্যাম সুন্দর দাস কে যুগ্ম সম্পাদক করে "হলদিয়া নিকাশী সংস্কার কমিটি" নামে একটি গনকমিটি গঠিত হয়। এবং জেলা ও মহকুমা শাসক,ব্লক উন্নয়ন আধিকারিক,এইচ ডি এ কর্তৃপক্ষ এবং সেচ দপ্তরে আধিকারিকদের কাছে ডেপুটেশনের কর্মসূচি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।




No comments