Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হোসিয়ারী শ্রমিকদের পুজোর পূর্বে অন্তত ১৫ শতাংশ হারে বোনাস প্রদান সহ রাজ্য শ্রম দপ্তর ঘোষিত নূন্যতম মজুরী অনুসারে বকেয়া ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৭ বারের রেটবৃদ্ধি অবিলম্বে কার্যকর করার দাবীতে শ্রমমন্ত্রীকে স্মারকলিপি

অ্যাডিশনাল লেবার কমিশনার রজত পাল স্মারকলিপি গ্রহণ করেনহোসিয়ারী শ্রমিকদের পুজোর পূর্বে অন্তত ১৫ শতাংশ হারে বোনাস প্রদান সহ রাজ্য শ্রম দপ্তর ঘোষিত নূন্যতম মজুরী অনুসারে বকেয়া ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৭ বারের রেটবৃদ্ধি অবিল…

 


      অ্যাডিশনাল লেবার কমিশনার রজত পাল স্মারকলিপি গ্রহণ করেন

হোসিয়ারী শ্রমিকদের পুজোর পূর্বে অন্তত ১৫ শতাংশ হারে বোনাস প্রদান সহ রাজ্য শ্রম দপ্তর ঘোষিত নূন্যতম মজুরী অনুসারে বকেয়া ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৭ বারের রেটবৃদ্ধি অবিলম্বে কার্যকর করার দাবীতে শ্রমমন্ত্রীকে স্মারকলিপি

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: হোসিয়ারী শ্রমিকদের আসন্ন পুজোর পূর্বে অন্তত ১৫ শতাংশ হারে বোনাস প্রদান সহ রাজ্য শ্রম দপ্তর ঘোষিত নূন্যতম মজুরী অনুসারে বকেয়া ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৭ বারের রেটবৃদ্ধি অবিলম্বে কার্যকর করার দাবীতে ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পক্ষ থেকে আজ নব মহাকরণে শ্রমমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন ইউনিয়নের উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক, সভাপতি মধুসূদন বেরা,সহকারী সম্পাদক অলক অধিকারী প্রমুখ। নারায়নবাবু অভিযোগ করেন,হোসিয়ারী শিল্পের ম্যানুফ্যাকচারিং কোম্পানির মালিকেরা মেকার মালিকদের ১৯% হারে পূজা বোনাস দিলেও শ্রমিকরা ১০% এর বেশি বোনাস পান না। অনেক ক্ষেত্রে ওর থেকেও কম শতাংশ হারে বিভিন্ন জেলায় বোনাস দেওয়া হয়ে থাকে। অন্যদিকে রাজ্য সরকার প্রতি বছর দু(জানুয়ারী ও জুলাই মাসে)বার বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকদের ন্যূনতম মজুরী ঘোষণা করে থাকে। সেইমত পূর্বতন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর গত ৪ (২০২৩,২৪,২৫,২৬) বছরে ৭ বার হোসিয়ারী শ্রমিকদের নূন্যতম মজুরীবৃৃদ্ধি করলেও রাজ্যের কয়েক লক্ষাধিক হোসিয়ারী শ্রমিকদের ক্ষেত্রে আজো তা কার্যকর হয়নি। ফলস্বরূপ হোসিয়ারী শ্রমিকরা দ্রব্যমূল্যবৃদ্ধির সাথে সংহতি রেখে সংসার প্রতিপালন করতে পারছে না। ইতিপূর্বে মন্ত্রী সহ বিভাগীয় দপ্তরে আধিকারিকদের কয়েকবার জানানোর পর শ্রম আধিকারিকেরা কয়েকটি মিটিং করে। সর্বশেষ মন্ত্রীর উপস্থিতিতে একটি সভা হলেও শ্রমিকরা আজও ন্যায্য প্রাপ্ত থেকে বঞ্চিত। 

        এমতাবস্থায় অবিলম্বে পুজো বোনাস অন্তত ১৫ শতাংশ হারে প্রদান সহ গত ৪ বছরের ৭ বার সরকার ঘোষিত ওই মজুরী অনুসারে রেটবৃদ্ধি কার্যকর করতে অতি সত্বর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবীতে আজকের এই স্মারকলিপি পেশ বলে জানা গেছে। 

           

        


No comments