বর্তমান রাজ্য সরকারের কাছ থেকে হলদিয়া ও নন্দীগ্রাম বাসী পুজোর উপহার হিসেবে ওয়াটার মেট্রোরদীর্ঘ প্রতীক্ষার অবসান হলদিয়া থেকে কেন্দ্যে মারি তে যাত্রা শুরু। আর কয়েকদিন পরেই ঢাকে কাঠি পড়বে মহালয়ার পুন্য লগ্ন থেকে শুরু হবে মায়…
বর্তমান রাজ্য সরকারের কাছ থেকে হলদিয়া ও নন্দীগ্রাম বাসী পুজোর উপহার হিসেবে ওয়াটার মেট্রোর
দীর্ঘ প্রতীক্ষার অবসান হলদিয়া থেকে কেন্দ্যে মারি তে যাত্রা শুরু। আর কয়েকদিন পরেই ঢাকে কাঠি পড়বে মহালয়ার পুন্য লগ্ন থেকে শুরু হবে মায়ের আরাধনা। আজ ২৮ সেপ্টেম্বর দীর্ঘ প্রতীক্ষার অবসান হলদি নদীতে চলাচল শুরু করলো পরিবেশবান্ধব "ওয়াটার মেট্রো" । আজ সকালে হলদিয়া যাত্রী নিয়ে টাউনশিপ থেকে নন্দীগ্রামে কেন্দ্যেমারী ফেরিঘাট পর্যন্ত প্রথম যাত্রা সম্পন্ন করলো ব্যাটারি চালিত এই জলযান। রাজ্যের পালা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি বাস্তবায়নের খুশি হলদিয়া এবং নন্দীগ্রাম এলাকার মানুষ। পরিবেশ বান্ধব মেট্রো চলাচলের ফলে কম সময় এবং নিরাপদে যাতায়াত করতে পারবেন দ্রুত হলদিয়া নন্দীগ্রামের বাসিন্দাগন। জানাযায় পঞ্চাশ আসনে শীততাপ নিয়ন্ত্রিত ব্যাটারি চালিত এই জলযান প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। স্বাধীনতার সংগ্রামী কনকলতা বড়ুয়ার নামাঙ্কিত 'এমভি কলিকাতা বড়ুয়া ওয়াটার মেট্রো সরবরাহ করেছে ইংল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া। জানাজায় যাত্রী ভাড়া প্রতি জন ১০ টাকা প্রতি সাইকেল ভাড়া ৫ টাকা প্রতি মোটরবাইক ভাড়া ২৫ টাকা ধার্য করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে বর্তমান একটি ওয়াটার মেট্রো চলছে আগামী দিনে যাত্রী চাহিদা অনুযায়ী সংখ্যা বাড়তে পারে।

No comments