বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুনের ঘটনা দুজন অনুপস্থিত থাকায় সিবিআই চার্জশিট দেওয়া হলো না আগামী ১১ সেপ্টেম্বর পুনরায় তারিখ ঘোষণা হলভোট পরবর্তী হিংসায় সন্ত্রাসে অগ্নিগর্ভ হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর। শিরোনামে আসে নন্দীগ্রাম ১ নম্বর…
বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুনের ঘটনা দুজন অনুপস্থিত থাকায় সিবিআই চার্জশিট দেওয়া হলো না আগামী ১১ সেপ্টেম্বর পুনরায় তারিখ ঘোষণা হল
ভোট পরবর্তী হিংসায় সন্ত্রাসে অগ্নিগর্ভ হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর। শিরোনামে আসে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের চিল্লগ্রাম। ৩ মে চিল্লগ্রামের বাসিন্দা দেবব্রত মাইতি (৪৯) খুন হন। বিভিন্ন এলাকার সাথে সাথে চিল্লগ্রামে বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ করে ব্যাপক হামলা চালানো হয়। ঘরবাড়ি ভাঙচুর এর পাশাপাশি ব্যাপক মারধর করা হয় বিজেপি কর্মীদের। আশঙ্কাজনক অবস্থায় বিজেপি কর্মী দেবব্রত মাইতি কে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তমলুক জেলা হাসপাতালে ও পরে কোলকাতা এস এস কে এম এ পাঠানো হয়। ১৩ মে তার মৃত্যু হয়। কোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত শুরু করে সি বি আই। ৩১ আগষ্ট নন্দীগ্রামের চিল্লগ্রামে যায় তারা। মৃত বিজেপি কর্মী দেবব্রত মাইতির বাড়িতে যায় তার পাশাপাশি যেখানে তাকে মারধর করা হয় । সেই এলাকাও তারা ঘুরে দেখেন। পরপর তিনদিনপরে তারা চিল্লগ্রামে যায়। আজ দুজন অনুপস্থিত ছিলেন একজন এই মামলায় ফেরার রয়েছে তবে আগামী 11 তারিখ চার সিট রায় দেবে বলে জানালেন সিবিআই পক্ষের আইনজীবী মৃন্ময় মন্ডল।

No comments