Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্যের সাথে হলদিয়াতে চালু হলো 'এন জেম' পোস্ট অফিস

রাজ্যের সাথে হলদিয়াতে চালু হলো 'এন জেম' পোস্ট অফিস
এন-জেন অর্থাৎ নেক্সট জেনারেশন পোস্ট অফিস। এই এন-জেন পোস্ট অফিস আসলে আধুনিক, প্রযুক্তি-সক্ষম এবং গ্রাহক-বান্ধব ডাক পরিষেবা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এন-জেন পোস্ট অ…

 


রাজ্যের সাথে হলদিয়াতে চালু হলো 'এন জেম' পোস্ট অফিস


এন-জেন অর্থাৎ নেক্সট জেনারেশন পোস্ট অফিস। এই এন-জেন পোস্ট অফিস আসলে আধুনিক, প্রযুক্তি-সক্ষম এবং গ্রাহক-বান্ধব ডাক পরিষেবা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এন-জেন পোস্ট অফিস বলতে ইন্ডিয়া পোস্টের উদ্যোগে ২০২৫ সালের ডিসেম্বরে থেকে চালু হওয়া একটি আধুনিক, যুব-বান্ধব এবং প্রযুক্তি-চালিত ডাক শাখাকে বোঝায়, যার উদ্দেশ্য হলো তরুণ ও শিক্ষার্থীদের প্রচলিত ডাক এবং জনসেবার সাথে পুনরায় সংযুক্ত করা। আজ ৯ সেপ্টেম্বর বুধবার ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যাম্পাসে এধরনের একটি এন-জেন পোস্ট অফিস যাত্রা শুরু হল। ওই জায়গায় পুরনো ঘুপচি ঘরে একটি সাব পোস্ট অফিসটি ছিল। আজ থেকে তার নতুন উড়ান শুরু হল। এখন এইআইটির এন-জেন একটি স্মার্ট ডাকঘরের 'লুক' পেয়েছে। ঝাঁ চকচকে ওই পোস্ট অফিসে ঢুকলেই মন ভাল হয়ে যাবে। রবীন্দ্রনাথের 'পোস্টমাস্টার'র সেই ডাকঘর এখন বহু পথ পেরিয়ে 'জেন জি' পোস্ট অফিস হয়ে উঠেছে। সকাল সাড়ে ১০টায় হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি সাব পোস্ট অফিসের প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উপস্থিত ছিলেন  রাজ্যের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার, জেনারেল ম্যানেজার রিজু দত্ত, প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ, আশিস লাহিড়ি সহ পোস্টাল বিভাগের রাজ্য ও জেলার আধিকারিকরা। এই ধরনের এন জেন পোস্ট অফিস কেন্দ্রগুলি সাধারণত নামী বিশ্ববিদ্যালয় এবং প্রাতিষ্ঠানিক ক্যাম্পাসে (যেমন আইআইটি বোম্বে, আইআইএম লখনউ এবং অন্ধ্র বিশ্ববিদ্যালয়) বা তার কাছাকাছি স্থাপন করা হয়। এগুলি পুরোনো ডাকঘরের জায়গাগুলিকে প্রাণবন্ত ও অভিজ্ঞতাভিত্তিক সামাজিক কেন্দ্রে রূপান্তরিত করে তৈরি হচ্ছে। দেশের ইতিমধ্যে ১০০টির বেশি এন জেন পোস্ট অফিস তৈরি হয়েছে। ১০০তম এন জেন পোস্ট অফিসটি হয়েছে শিলংয়ে নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি। এই ধরনেড এন জেন পোস্ট অফিসে সুযোগ-সুবিধা মিলবে: বিনামূল্যে ওয়াই-ফাই (Wi Fi), QR-ভিত্তিক বুকিং ও পেমেন্ট ব্যবস্থা, শিক্ষার্থীদের জন্য ডেডিকেটেড সার্ভিস কাউন্টার এবং কনসেশনাল পার্সেল বা চিঠিপত্র আদান-প্রদানের সুবিধা রয়েছে। তবে পুরনো পোস্ট অফিসগুলির কী হবে, বা পোস্ট অফিসের বেহাল দশা এতে মিটবে কি না প্রশ্ন রয়েছে।

No comments