Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রাম উপনির্বাচনে শুভেন্দু অধিকারীর আত্ম সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসি রানী রথকে প্রার্থী করেছে বিজেপি

নন্দীগ্রাম উপনির্বাচনে শুভেন্দু অধিকারীর আত্ম সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসি রানী রথকে প্রার্থী করেছে বিজেপিপূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে উপনির্বাচন ঘিরে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা | শুভেন্দু অধিকারীর আত্ম সহায়ক চন্দ্রনাথ রথের মা হ…

 


নন্দীগ্রাম উপনির্বাচনে শুভেন্দু অধিকারীর আত্ম সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসি রানী রথকে প্রার্থী করেছে বিজেপি

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে উপনির্বাচন ঘিরে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা | শুভেন্দু অধিকারীর আত্ম সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসি রানী রথকে প্রার্থী করেছে বিজেপি! নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন ঘিরে ফের সরগরম পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক ময়দান। বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর আত্ম সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসি রানী রথকে প্রার্থী করা হয়েছে। প্রার্থীর নাম ঘোষণা হতেই নন্দীগ্রামজুড়ে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক তৎপরতা। মনোনয়ন জমা দেওয়ার আগে মঙ্গলবার নন্দীগ্রাম-২ নং ব্লকের জানকীনাথ মন্দিরে পৌঁছলেন বিজেপি প্রার্থী হাসি রানী রথ। সেখানে পুজো দিয়ে দেবতার আশীর্বাদ নেন তিনি। পুজো শেষে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে হলদিয়ায় রওনা দেন বিজেপি প্রার্থী। আর এই মনোনয়ন পর্বকে ঘিরেই তৈরি হয়েছে বাড়তি রাজনৈতিক উত্তেজনা। হাসি রানী রথের সঙ্গে মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে বিজেপির এই মনোনয়ন কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস।

নন্দীগ্রামের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিধানসভায় উপনির্বাচনের লড়াই এবার যে যথেষ্ট হাইভোল্টেজ হতে চলেছে, তা ইতিমধ্যেই স্পষ্ট। একদিকে শুভেন্দু অধিকারীর আত্ম সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসি রানী রথের প্রার্থী হওয়া, অন্যদিকে তাঁর মনোনয়নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতি—সব মিলিয়ে নন্দীগ্রামের রাজনৈতিক ময়দানে নতুন সমীকরণ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। জানকীনাথ মন্দিরে পুজো দিয়ে শুভ সূচনা, এরপর মনোনয়ন জমা। এখন নজর গোটা রাজনৈতিক মহলের। উপনির্বাচনের লড়াই শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, আর ভোটের ময়দানে হাসি রানী রথ কতটা প্রভাব ফেলতে পারেন, এখন সেটাই দেখার।

No comments