Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রূপান্তরকামী জনগোষ্ঠীদের আশীর্বাদ নিলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী

রূপান্তরকামী জনগোষ্ঠীদের আশীর্বাদ নিলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলীহলদিয়াতে একসময় অল ইন্ডিয়া কনফারেন্স হয়েছিল হলদিয়া পুনর্বাসন স্কুল মাঠে। এই সময় রাজনৈতিক পাশাপাশি সামাজিকভাবে অনেক প্রতিবন্ধতা দেখা দিয়েছিল যার নেতৃ…

 


রূপান্তরকামী জনগোষ্ঠীদের আশীর্বাদ নিলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী

হলদিয়াতে একসময় অল ইন্ডিয়া কনফারেন্স হয়েছিল হলদিয়া পুনর্বাসন স্কুল মাঠে। এই সময় রাজনৈতিক পাশাপাশি সামাজিকভাবে অনেক প্রতিবন্ধতা দেখা দিয়েছিল যার নেতৃত্ব দিয়েছিলেন রূপান্তরকামী জনগোষ্ঠী অন্যতম নেতৃত্ব ছবি মাসি। হলদিয়া গিরিশ মোড় এবং শ্রীকৃষ্ণপুর মধ্যস্বাথ বাড়ি ছবি মাসি। জানা যায়, তৃতীয় লিঙ্গের বা রূপান্তরকামী জনগোষ্ঠী যারা প্রথাগতভাবে পুরুষ বা নারী উভয় পরিচয় বাইরে একটি স্বতন্ত্র সামাজিক পরিচয় বহন করে। ইনারা সাধারণত পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের একটি বিশেষ সম্প্রদায় গুরুজী বা গুরু মা অধীনে বসবাস করেন, হলদিয়াতে গুরুমা ছবি মাসি । ছবিমাসির বা গুরুমার কাছে থাকেন প্রায় ৩৬ জন রূপান্তরকামী জনগোষ্ঠী মায়েরা। প্রথাগতভাবে শিশুর জন্ম বা বিয়ে এর মত উৎসবে আশীর্বাদ নাচ গান করে তারা উপার্জনের চেষ্টা করেন। অনেকে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি বা অন্যান্য পেশায় যুক্ত হন। ভারত সরকার রুপন্তরকামী হিজরা সাম্প্রদায়কে আইনগতভাবে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছে। ফুলদের বিধায়ক প্রদীপ কুমার বিজলী আজ ছবি মাসির বাড়িতে পৌঁছলে তাকে ফুল উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেন। হলদিয়া গুরু মা ছবি মাসির আশীর্বাদ নিলেন এবং অন্যান্য যারা উপস্থিত ছিলেন প্রত্যেকেই আনন্দিত খুশি হলেন। হলদিয়ার গুরুমা ছবি মাসি কাছে বিধায়কের কাছে একটি টিউলের আবেদন করলে বিধায়ক তার নিজস্ব অর্থে একটি (পাম্প সাবমারসেবল) টিউবওয়েল বসানোর প্রতিশ্রুতি দিলেন।

No comments