ইসকন মন্দিরে এলেন রাজ্যের ভূমি সংস্কার উদ্বাস্তু পুনর্বাসন মন্ত্রী দীপঙ্কর জানাজন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার হলদিয়ার ইসকন মন্দিরে পুজো দিলেন রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু পুনর্বাসন এবং সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী …
ইসকন মন্দিরে এলেন রাজ্যের ভূমি সংস্কার উদ্বাস্তু পুনর্বাসন মন্ত্রী দীপঙ্কর জানা
জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার হলদিয়ার ইসকন মন্দিরে পুজো দিলেন রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু পুনর্বাসন এবং সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। এদিন জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ সাজে সেজে উঠেছিল ইসকন মন্দির চত্বর। মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি ইসকন কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের শুভেচ্ছা জানান মন্ত্রী।
এরপর হলদিয়া ও সুতাহাটা এলাকায় দুর্গাপুজোর খুঁটিপুজোর অনুষ্ঠানে যোগ দেন দীপঙ্কর জানা। সুতাহাটার সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্ট এবং চৈতন্যপুর ক্যাকটাস ক্লাবের দুর্গাপুজোর খুঁটিপুজোর অনুষ্ঠানের অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলি এবং সোমনাথ ভূঁইয়া-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

No comments