Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঘাটালের বন্যা ও জলবন্দী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ৮ দফা দাবীতে সেচমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ

সাম্প্রতিক অতিবর্ষনে ঘাটালের বন্যা ও জলবন্দী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ৮ দফা দাবীতে সেচমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :   সাম্প্রতিক ঘূর্ণিঝড় অর্ণব এর পরিপ্রেক্ষিতে নিম্নচাপজনিত অবিরাম বর্ষণে পশ্চিম মে…

 



সাম্প্রতিক অতিবর্ষনে ঘাটালের বন্যা ও জলবন্দী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ৮ দফা দাবীতে সেচমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :   সাম্প্রতিক ঘূর্ণিঝড় অর্ণব এর পরিপ্রেক্ষিতে নিম্নচাপজনিত অবিরাম বর্ষণে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বেশ কিছু এলাকায় বন্যা ও বিস্তীর্ণ অংশ ফের জলবন্দী হয়েছে। সেই অর্থে পশ্চিম মেদিনীপুর জেলার কোথাও নদী বাঁধ না ভাঙলেও  মহকুমার বিভিন্ন ব্লকগুলিতে ভয়াবহ জলবন্দী পরিস্থিতি তৈরি হয়েছে। ঘাটালের নির্দিষ্ট এলাকাতে তো একাধিকবার বন্যা হয়েছে। ওই পরিপ্রেক্ষিতে আজ ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে কলকাতার জলসম্পদভবনে সেচমন্ত্রী অরূপ দাসের নিকট আট দফা দাবী সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়। প্রতিনিধিদলে ছিলেন,কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,নিবাস মানিক,প্রশান্ত সামন্ত প্রমুখ।

          নারায়নবাবুর অভিযোগ,শিলাবতী নদী দীর্ঘদিন মজে থাকার কারণে এই বিপত্তি। পূর্বতন সরকারের আমলে ওই নদী "নো কস্ট" পদ্ধতিতে সংস্কারের  উদ্যোগ নেওয়া হয়েছিল। বাস্তবে ওই পদ্ধতিতে কাজ করার কারণে এক বছরে ৫০০ মিটার অংশ সংস্কার হয়নি। ফলস্বরূপ এই ভয়াবহ সমস্যার মধ্যে পড়তে হল মহকুমার লক্ষাধিক বাসিন্দাদের।

          স্মারকলিপিতে যে দাবীগুলি তুলে ধরা হয়েছে তার মধ্যে অন্যতম হলো ১) ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সুষ্ঠুভাবে রূপায়ণের স্বার্থে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির প্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদারকি কমিটি গঠন করে অতি সত্বর একটি উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে সেচ দপ্তরের সিডিউল অনুযায়ী শিলাবতী নদীর নিম্নাংশ সংস্কার ২) নো কস্ট পদ্ধতি বাতিল করে পূর্বের পদ্ধতিতে শিলাবতীর নিম্নাংশের যে ২৩ কিলোমিটার অংশ সংস্কার করার কথা সেই অংশে সেচ দপ্তর কর্তৃক সরকারি জায়গা চিহ্নিতকরণ করে দপ্তরের কাটিং চার্ট অনুসারী যতটা খাল সংস্কার হবে তা অবিলম্বে মার্কিং করে দেওয়া ৩) নদী ও খাল সংস্কারের মাটি থেকে দুর্বল নদীবাঁধ অংশ সহ নদীর যেদিকে বাঁধ নেই বললেই চলে,সেই দিকে শক্তপোক্ত বাঁধ নির্মাণ ৪) সিডিউল অনুযায়ী ঠিকাদার ঠিকমত কাজ করছে কিনা তা দেখভাল করার জন্য গ্রাম পঞ্চায়েত এলাকা ভিত্তিক তদারকি কমিটি গঠন ৫) চন্দ্রেশ্বর খালকে শিলাবতীর সঙ্গে সংযুক্তিকরন,পাম্প হাউস ও ডোয়ার্ফ ওয়াল নির্মাণ সহ মাস্টার প্লানের প্রথম পর্যায়ের বাকি কাজগুলিকে ধাপে ধাপে হাত দেওয়া 

৬) শিলাবতী নদীর উপর সাহেবঘাট ও রূপনারায়ন নদের উপর বন্দর এলাকায় একটি কংক্রিট ব্রীজ নির্মাণ সহ গুরুত্বপূর্ণ যে স্থানগুলিতে বাঁশ বা কাঠের ব্রীজ রয়েছে,সেগুলি দ্রুততার সাথে ধাপে ধাপে কংক্রিটের ব্রীজে রূপান্তর প্রভৃতি।

        মন্ত্রী মহোদয় দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।




No comments