Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সাধারণ মানুষের পরিষেবায় পুরাতন পরিষেবার পরিবর্তে নতুন পরিষেবা পূর্ব মেদিনীপুর জেলার থানায় থানায়

সাধারণ মানুষের পরিষেবায় পুরাতন পরিষেবার পরিবর্তে নতুন পরিষেবা পূর্ব মেদিনীপুর জেলার থানায় থানায় এক সময় ল্যান্ড ফোনেই পুলিশ সাধারণ মানুষকে দেওয়া হতো। যুগের বর্তমান ঘটায় এবার সেই পরিষেবা অনেকটাই পেছনে পড়েছে। যোগাযোগ করতে বেশ সমস্যা…

 


সাধারণ মানুষের পরিষেবায় পুরাতন পরিষেবার পরিবর্তে নতুন পরিষেবা পূর্ব মেদিনীপুর জেলার থানায় থানায়

 এক সময় ল্যান্ড ফোনেই পুলিশ সাধারণ মানুষকে দেওয়া হতো। যুগের বর্তমান ঘটায় এবার সেই পরিষেবা অনেকটাই পেছনে পড়েছে। যোগাযোগ করতে বেশ সমস্যা হচ্ছে। সাধারণ মানুষকে দ্রুত পুলিশি পরিষেবা দিতে থানায় থানায় ডিজিটাল পরিষেবার জন্য জেলার প্রতিটি থানায় দেওয়া হলো একটি করে মোবাইল ও সিমকার্ড। এখন থেকে ল্যান্ডফোনের পাশাপাশি মোবাইল ফোনেও মানুষ যোগাযোগ করতে পারবে থানার সাথে। ছবি, ভিডিও, লেখা পাঠাতে পারবে পুলিশের কাছে। মঙ্গলবার তমলুকের  নিমতৌড়িতে জেলা পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট থানা গুলিকে  ফোন ও সিম কার্ড তুলে দেন জেলা পুলিশ সুপার অংশুমান সাহা। একটি করে 'ক্রাইম সিন ইনভেস্টিগেশন কিট' দেওয়া হয়েছে প্রতিটি থানাকে। ভালো কাজের জন্য জেলার বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার কেও সম্মানিত করা হয় এদিন। 

পুলিশ সুপারের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় মুখার্জী সহ অন্যান্যরা।

এদিন ২০২৪ সালে  বেঙ্গালুরুতে একটি ক্যাফে বিস্ফোরণের ঘটনায় যুক্ত দুই ব্যক্তিকে পূর্ব মেদিনীপুর জেলা থেকে ৬ জনের পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে। সেই  ৬ জন হলেন,  উজ্জ্বল কুমার নস্কর, দেবনাথ রাজ, সৌরভ মিত্র, শান্তনু নন্দন রাউত, কিংশুক পাইন এবং অনিমেষ গিরি। এই ৬ জনকে  ২০২৪ সালে ২ রা নভেম্বর  সম্মানিত করা হয়েছিলো গৃহমন্ত্রলায়ের পক্ষ থেকে। এদিন সেই সেই সমস্ত পুলিশ আধিকারিকদের শংসাপত্র তুলে দেওয়া হয়।

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অংশুমান সাহা জানান, " জেলা পুলিশে কাজের অগ্রগতির জন্য থানায় থানায় সরঞ্জাম প্রদানের পাশাপাশি যে সমস্ত আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা ভালো কাজ করেছেন তাদের সম্মানিত করা হয়"।

No comments