Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভগবানপুরে ‘সেবা জ্যোতি’ কর্মসূচি ঘিরে উৎসাহ, ছাত্রসমাজকে এগিয়ে আসার বার্তা পঞ্চায়েত সমিতির সভাপতি বাবলু ভূঞার

ভগবানপুরে ‘সেবা জ্যোতি’ কর্মসূচি ঘিরে উৎসাহ, ছাত্রসমাজকে এগিয়ে আসার বার্তা পঞ্চায়েত সমিতির সভাপতি বাবলু ভূঞারপূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি বাবলু ভূঞার উদ্যোগে এবং উপস্থিতিতে স্কুল, কলেজ- সহ পঞ্চায়েত …

 


ভগবানপুরে ‘সেবা জ্যোতি’ কর্মসূচি ঘিরে উৎসাহ, ছাত্রসমাজকে এগিয়ে আসার বার্তা পঞ্চায়েত সমিতির সভাপতি বাবলু ভূঞার

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি বাবলু ভূঞার উদ্যোগে এবং উপস্থিতিতে স্কুল, কলেজ- সহ পঞ্চায়েত সমিতি প্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে প্রদীপ প্রজ্বলন করা হয়। কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। এদিন ভগবানপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি 

বাবলু ভূঞা বলেন, “প্রধানমন্ত্রীর জন্য আমরা কিছু করতে পেরেছি, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়।” পাশাপাশি আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়েও তিনি বার্তা দেন।

তিনি জানান, ‘সেবা জ্যোতি’ কর্মসূচিকে ঘিরে বড়সড় আয়োজনের প্রস্তুতি চলছে। সেখানে প্রায় ১০ হাজার বাইক এবং প্রচুর মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন পঞ্চায়েত সমিতির সভাপতি। তাঁর দাবি, চার মাসের প্রশিক্ষণ সম্পূর্ণ করলেই ছাত্রছাত্রীদের ১০০ শতাংশ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তাই ছাত্রসমাজকে সামনে এগিয়ে এসে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করার আহ্বান জানান তিনি।

ভগবানপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতির এই বার্তাকে ঘিরে ছাত্রছাত্রী ও যুবসমাজের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে।

No comments