জল যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরছেন ত্রান শিবির থেকে মানুষ, কি বার্তা দিলেন হলদিয়া নিউ বিদ্যুৎ বেকারির কর্ণধার অতনু দাসএকটানা বৃষ্টির জেরে গত ১৩ই আগস্ট থেকে সারা শিল্প শহর পৌরসভার ২৯ টি ও আর জলের তলায় মানুষ বন্যা দুর্গত অব…
জল যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরছেন ত্রান শিবির থেকে মানুষ, কি বার্তা দিলেন হলদিয়া নিউ বিদ্যুৎ বেকারির কর্ণধার অতনু দাস
একটানা বৃষ্টির জেরে গত ১৩ই আগস্ট থেকে সারা শিল্প শহর পৌরসভার ২৯ টি ও আর জলের তলায় মানুষ বন্যা দুর্গত অবস্থায় বিভিন্ন ত্রাণ শিবিরে ছিলেন ধীরে ধীরে জল কমছে। মানুষ ত্রাণসিবির থেকে বাড়ি ফিরছে। ইতিমধ্যে রাজ্য সরকার বিভিন্ন স্বেচ্ছাসেব সংস্থা ত্রাণ নিয়ে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছেন। হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজয়ী তিনিও হলদিয়া বিধানসভা এলাকায় বিভিন্ন ওয়ার্ডে তার নেতৃত্বে প্রায় 40টি ক্যাম্প খোলা হয়েছিল। সেখানে শুকনো ও রান্না করার খাবার পৌঁছে দিয়েছিলেন তার প্রতিনিধিরা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ একাধিক মন্ত্রী এসেছেন হলদিয়া অঞ্চলে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে প্রায় তিন কোটি টাকা জেলা বন্যা দুর্গত মানুষদের জন্য বরাদ্দ করেছেন। তিনি জানিয়েছিলেন যারা ট্রানসিবির থেকে বাড়ি ফিরবেন তাদের ন্যূনতম 5 দিনের খাদ্য সামগ্রী দিয়ে তাদেরকে বাড়ি পৌঁছানো হবে ইতিমধ্যে সেই কাজ চলছে। মুখ্যমন্ত্রীর আহবানে এগিয়ে এসেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ইন্ডিয়ান ওয়েল পেট্রোনাস হলদিয়া রিফাইনারি সহ একাধিক কারখানা আধিকারিকগণ। হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে সরকারি জায়গা দখলমুক্ত করা এবং খেলা নালীর উপর যারা বসে রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার কাজও চলছে। নিউ বিদ্যুৎ বেকারির কারখানার ভিতরে জল ঢুকে গিয়েছিল ইতিমধ্যে সেই জায়গাগুলো পরিষ্কার করে যাতে খাদ্য সামগ্রী উপযুক্ত উপকরণ তৈরি করা যায় তারও বন্দোবস্ত করেছেন। মহামারী আকার ধারণ করতে পারে সেজন্যই সকল মানুষদের সচেতন করলেন হলদিয়া নিউ বিদ্যুৎ বেকারির কর্ণধার অতনু দাস।
No comments