Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্ত্রী কে হত্যা করার অপরাধে যাবৎ জীবন শশ্রম কারাবাস

স্ত্রী কে হত্যা করার অপরাধে যাবৎ জীবন শশ্রম কারাবাস
2016 সালে  মহিষাদল থানার শুকলালপুর গ্রামের সেক আমিরুদ্দিন এর মেয়ে আসমা বিবির সঙ্গে ঐ গ্রামের ই সেক আমসেদের ছেলে দিল মহম্মদ এর মুসলিম শাস্ত্র মতে বিয়ে হয়ে ছিল। বিবাহের পর থেকে …

 

স্ত্রী কে হত্যা করার অপরাধে যাবৎ জীবন শশ্রম কারাবাস


2016 সালে  মহিষাদল থানার শুকলালপুর গ্রামের সেক আমিরুদ্দিন এর মেয়ে আসমা বিবির সঙ্গে ঐ গ্রামের ই সেক আমসেদের ছেলে দিল মহম্মদ এর মুসলিম শাস্ত্র মতে বিয়ে হয়ে ছিল। বিবাহের পর থেকে আসমার স্বামী ও শ্বশুর লোকজন আসমার উপর শারিরীক ও মানসিক অত্যাচার করত বলে অভিযোগ। বারং বার অত্যাচারের করনে ঐ শুকলালপুর গ্রামে ইং ২৯ এপ্রিল 2019 তারিখ দুই পক্ষের মিমাংসায় বসা হয় মিমাংসা অনুযায়ী ঠিক হয় দিল মহম্মদ তার স্ত্রীকে নিয়ে আলাদা ভাবে ঘর ভাড়ায় থাকবে যতদিন না ঘর ভাড়া পাওয়া যায় ততদিন তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকবে | মিমাংসা অনুযায়ী দিল মহম্মদ ইং ২৯ এপ্রিল . 2019 তারিখ রাত্রী বেলা তার স্ত্রী ও বাচ্চা নিয়ে শ্বশুরবাড়িতে থাকে | ঐ রাত্রেই দিল মহম্মদ তার স্ত্রী আসমা বিবিকে গলা কেটে খুন করে পালিয়ে যায় বলে অভিযোগ | ইং ৩০ এপ্রিল 19 তারিখ আসমার বাবা মহিষাদল থানায় দিল মহম্মদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন | মহিষাদল থানার পুলিশ দিল মহম্মদের বিরুদ্ধে ভাঃদঃ বিঃ আইনের 302/304 B/ 498A ধারায় এবং দিল মহম্মদের বাড়ির লোকজনেরবিরুদ্ধে ভাঃ দঃবিঃ আইনের 498A ধারায় Charge Sheet দেয় | 2022 সালে জুন মাসে Addl. District & Sessions Judge Court এ অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় । এই মামলায় মোট ১৪ জনের স্বাক্ষ্য গ্রহন করা হয়েছে | গত ইং 25/08/26 তারিখ Addl. District & Sessions Judge, Haldia আদালতের বিচারক সত্যজিৎ মাইতি আসমার স্বামী দিল মহম্মদ কে ভাঃ দঃ বিঃ আইনের 302 ধারায় দোষী সাব্যস্ত করেন এবং দিল মহম্মদের বাড়ির সদস্যদের এই মামলা হইতে বেকসুর খালাস দেন। আজ ইং 27/08/26 তারিখ  বিচারক দিল মহম্মদ কে ভাঃ দঃ বিঃ আইনের 302 ধারার যাবৎ জীবন শশ্রম কারাবাস এবং 10000 টাকা জরিমানা অনাদায়ে একবছর কারাবাস |সরকার পক্ষে আইনজীবী ছিলেন সোমনাথ ভূঞ্যা ও (প্রাক্তন) সরকার পক্ষে ছিলেন কাঞ্চন খাঁড়া।

No comments