সুতাহাটা ডিহি শিবরামনগর থেকে দেহ উদ্ধারঅমাবস্যার কটালে বুধবার বিকেল থেকে শুরু হয় প্রবল বৃষ্টি। বৃষ্টির জেরে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে। সাধারণ জীবন যাপন বিপন্ন হয়েছে।বৃহস্পতিবার ১৩ ই আগস্ট সকালে হলদিয়ার ডিহি …
সুতাহাটা ডিহি শিবরামনগর থেকে দেহ উদ্ধার
অমাবস্যার কটালে বুধবার বিকেল থেকে শুরু হয় প্রবল বৃষ্টি। বৃষ্টির জেরে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে। সাধারণ জীবন যাপন বিপন্ন হয়েছে।
বৃহস্পতিবার ১৩ ই আগস্ট সকালে হলদিয়ার ডিহি শিবরামনগর এলাকায় একটি দেহ ভেসে উঠে পুকুর থেকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম রবিউল ইসলাম (৪৮)। তাঁর বাড়ি জগন্নাথপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাত থেকে অতিবৃষ্টির জেরে ডিহি শিবরামনগর এলাকার বিভিন্ন রাস্তা ও জমি জলমগ্ন হয়ে পড়ে। পুকুরের পাশের রাস্তাতেও হাঁটুসমান জল জমে যায়। বুধবার রাতে সাইকেলে করে বাড়ি ফেরার সময় জলমগ্ন রাস্তার পাশে থাকা পুকুরটি বুঝতে না পেরে রবিউল পড়ে যান বলে স্থানীয়দের অনুমান।
বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা জলে দেহ ভাসতে দেখে সুতাহাটা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে রবিউলকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে তাঁরা ডিহি শিবরামনগরে এসে দেহটি শনাক্ত করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় তদন্তে নেবে সুতাহাটা থানার পুলিশ

No comments