শহর হলদিয়া এ্যাঙ্কারেজ ক্যাম্প টাউনশিপ জলমগ্নগভীর নিম্নচাপের জেরে অতি দৃষ্টিতে জলবন্দী শিল্প শহর হলদিয়ার বিভিন্ন কলকারখানা সহ ২৯ টি ওয়ার্ড।অতি বৃষ্টিতে শিল্প শহরে এই বিপর্যয় নেমে আসার জন্য পৌর এলাকার বেহাল নিকাশি ব্যবস্থাকে দ…
শহর হলদিয়া এ্যাঙ্কারেজ ক্যাম্প টাউনশিপ জলমগ্ন
গভীর নিম্নচাপের জেরে অতি দৃষ্টিতে জলবন্দী শিল্প শহর হলদিয়ার বিভিন্ন কলকারখানা সহ ২৯ টি ওয়ার্ড।অতি বৃষ্টিতে শিল্প শহরে এই বিপর্যয় নেমে আসার জন্য পৌর এলাকার বেহাল নিকাশি ব্যবস্থাকে দায়ী করেছেন এলাকার বাসিন্দারা। জলবন্দীর শিকার হয়েছেন পৌর কর্তৃপক্ষের উদাসীনতার জন্য। হলদিয়া বন্দর গড়ে ওঠার উৎপত্তিস্থল হলদিয়া এ্যাঙ্কারেজের আবাসিকগন।
হলদিয়া শিল্প শহরের প্রথম জাহাজ পণ্য লোডিং এবং আনলোডিং কাজ শুরু হয়েছিল ১৯৫৯ সালে ১লা নভেম্বর সেই জায়গাটি রক্ষণাবেক্ষণের অভাবেই জঙ্গলে পরিণত হয়েছে। তবে ওই জায়গার পাশাপাশি হয়েছে তটরক্ষী বাহিনীর হলদিয়া শাখার মূল কেন্দ্র এবং রামকৃষ্ণ সেবা সদন এবং বিবেকানন্দ মিশন বিদ্যালয় এলাকার মানুষের দাবি ছিল এই জায়গাটিকে সংরক্ষণ করে হলদিয়ার উৎপত্তিস্থল সেই জায়গাটি নতুন প্রজন্মের কাছে তুলেধরে হলদিয়ার ইতিহাস জনসমক্ষে আনার জন্য। সেই জায়গা রয়েছে অনেক আবাসিকগন। সূত্রে জানা যায় অল্প বৃষ্টি হলেই ওই এলাকায় জলমগ্ন হয়ে যায় নিকাশির ব্যবস্থা ঠিক না থাকার জন্য। এর আগেও বন্দর কর্তৃপক্ষ এবং হলদিয়া পৌরসভা কে জানিয়েছিলেন ওই এলাকার বাসিন্দারা। গতকাল থেকে শুরু হয়েছে অতিবৃষ্টি যার ফলে শিল্প শহর হলদিয়া জলবন্দী হয়েছে প্রায় ২৯ টি ওয়ার্ডের মানুষজন। হলদিয়ার বিধায়ক ভূমি পুত্র প্রদীপ কুমার বিজলি র উদ্যোগে শুরু হয়েছে শুকনো খাবার এবং বিভিন্ন ক্যাম্পে রান্না করে খাওয়ানোর প্রস্তুতি। আকাশের মুখ ভার হয়ে রয়েছ আবহাওয়া দপ্তর জানিয়েছেন এখনো বৃষ্টি হবে। কবে এই জলবন্দী থেকে মুক্তি পাবে হলদিয়ার মানুষ।এলাকার সূত্রে খবর কোস্ট গার্ড তাদের বিল্ডিং কাজ শুরু হয়েছে জল নিকাশি বন্ধ করে। এর আগেই অনেকবার ওই এলাকার মানুষজন অভিযোগ করেছেন তা সত্ত্বেও জল নিকাশি না করেই কাজ করার জন্যই অল্প বৃষ্টিতেই ওই এলাকা জলমগ্ন হয়ে পড়ল। ওই এলাকার মানুষজন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
No comments