Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদল প্রেস কর্নারের রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন স্তরের মানুষের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হল।

মহিষাদল প্রেস কর্নারের রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন স্তরের মানুষের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হল।
পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম অগ্রণী সাংবাদিক সংগঠন ‘মহিষাদল প্রেস কর্নার’-এর ২৫তম প্রতিষ্ঠা দিবস তথা রজত জয়ন্তী বর্…

 




মহিষাদল প্রেস কর্নারের রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন স্তরের মানুষের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হল।


পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম অগ্রণী সাংবাদিক সংগঠন ‘মহিষাদল প্রেস কর্নার’-এর ২৫তম প্রতিষ্ঠা দিবস তথা রজত জয়ন্তী বর্ষ উদযাপিত হলো একগুচ্ছ সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে। আজ, মঙ্গলবার মহিষাদলের কুমুদিনী ডাকুয়া মুক্তমঞ্চে দিনভর এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। রজত জয়ন্তীর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রেস কর্নারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল একঝাঁক মানবিক উদ্যোগ।আজ সকালে একটি জমকালো প্রভাতফেরির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর কচিকাঁচাদের নিয়ে আয়োজিত হয় একটি অঙ্কন প্রতিযোগিতা। প্রতিষ্ঠা দিবসের অন্যতম মূল আকর্ষণ ছিল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির, যেখানে বর্তমান রক্তের সংকট মেটাতে এগিয়ে আসেন বহু মানুষ। শিবিরে মোট ৬৯ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।প্রেস কর্নারের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংগঠনের ভূয়সী প্রশংসা করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH), জেলা পরিষদের সভাধিপতি এবং প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও বিশিষ্টজনেরা।কেবল অনুষ্ঠান বা রক্তদানই নয়, রজত জয়ন্তী বর্ষকে সামনে রেখে আজ মহিষাদল প্রেস কর্নারের পক্ষ থেকে ব্যাপক সমাজসেবামূলক কাজ করা হয়। এলাকার দুজন দিব্যাঙ্গ মানুষের পথ চলার সুবিধার্থে তাঁদের হাতে তুলে দেওয়া হয় আধুনিক ট্রাই সাইকেল। স্বনির্ভরতার লক্ষ্যে বহু অভাবী মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিরা। পাশাপাশি, দৃষ্টিহীনদের জন্য ব্লাইন্ড স্টিক এবং শ্রবণ প্রতিবন্ধীদের জন্য হিয়ারিং এইড (শ্রবণ যন্ত্র) বিতরণ করা হয়।দিনশেষে এই মানবিকতার মেলবন্ধন আরও সুদৃঢ় হয় খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে। প্রেস কর্নারের পক্ষ থেকে এলাকার প্রায় ৮০০ জন দুঃস্থ ও দরিদ্র মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সাংবাদিকদের এই সামাজিক দায়বদ্ধতা ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সমস্ত স্তরের মানুষ।

No comments