Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় সড়কে প্রাইভেট কার দুর্ঘটনায় মৃ*ত্যু দুই

জাতীয় সড়ক ১১৬ নম্বর  প্রাইভেট কার দুর্ঘটনায় মৃত্যু দুই । মঙ্গলবার ভোররাতে ভবানীপুর থানার অন্তর্গত জামতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে হলদিয়ার দিকে নিজেদের গাড়িতে করে ফিরছিলেন শর্মিষ্ঠা চক…

 


জাতীয় সড়ক ১১৬ নম্বর  প্রাইভেট কার দুর্ঘটনায় মৃত্যু দুই । মঙ্গলবার ভোররাতে ভবানীপুর থানার অন্তর্গত জামতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে হলদিয়ার দিকে নিজেদের গাড়িতে করে ফিরছিলেন শর্মিষ্ঠা চক্রবর্তী (৩৩) ও অপূর্ব বেতাল (২৮)। ভোর প্রায় ৩টে নাগাদ রানিং ডিউটিতে থাকা পুলিশকর্মীরা রাস্তার উপর দুর্ঘটনাগ্রস্ত একটি প্রাইভেট কার দেখতে পান। গাড়ির কাছে দু’জনকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ দ্রুত তাঁদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, কোনও গাড়ির ধাক্কায় প্রাইভেট কারটি দুর্ঘটনার কবলে পড়ে থাকতে পারে। মৃত শর্মিষ্ঠার বাড়ি বাসুদেবপুর, দুর্গাচক এবং অপূর্বর বাড়ি আরামবাগের রামনগরে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ।

No comments