Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের উদ্যোগে হলদিয়ায় বন্যাত্রাণ শিবির

এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের উদ্যোগে হলদিয়ায় বন্যাত্রাণ শিবিরসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:  হলদিয়া মহকুমার সুতাহাটা ব্লকের আশদতলিয়া অঞ্চলের জলবন্দী দুঃস্থ ৫০ জন মানুষকে আজ এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কর…

 




এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের উদ্যোগে হলদিয়ায় বন্যাত্রাণ শিবির

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:  হলদিয়া মহকুমার সুতাহাটা ব্লকের আশদতলিয়া অঞ্চলের জলবন্দী দুঃস্থ ৫০ জন মানুষকে আজ এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক প্রনব মাইতি,সম্পাদকমণ্ডলীর সদস্য সুব্রত দাস,জেলা কমিটির সদস্য ফণিভূষণ চক্রবর্তী ও হলদিয়া লোকাল কমিটির সম্পাদক নারায়ণ প্রামাণিক। এছাড়াও লোকাল কমিটির সদস্য শ্রীকেশ প্রামানিক,শুভেন্দুশেখর দাস,অরবিন্দ ভট্টাধিকারী উপস্থিত ছিলেন।

           প্রণব মাইতি বলেন,আপনারা আমাদের দলকে প্রতিবাদী শক্তি হিসেবে চেনেন। এবং এও জানেন,যে কোন অন্যায়ের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলি। সুষ্ঠু জলনিকাশী সমস্যা সমাধানের দাবীতে গড়ে ওঠা আন্দোলনে আপনাদের সহযোগিতা চাই। ইতিপূর্বে আমরা বি ডি ও,এস ডি ও এবং ডি এম ও জেলা পরিষদের সভাধিপতির নিকট হলদিয়ার ভয়াবহ জলবন্দী পরিস্থিতি মোকাবিলায় আশু ও স্থায়ী কয়েকটি প্রস্তাব ডেপুটেশনের মাধ্যমে তুলে ধরেছি। এ সংক্রান্ত সামগ্রিক একটি মাস্টার প্ল্যানের দাবীও জানিয়েছি। ওই প্রস্তাবগুলি কার্যকরী করার লক্ষ্যে প্রশাসনকে বাধ্য করতে অতি সত্বর ভুক্তভোগী মানুষজনদের নিয়ে একটি কনভেনশনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ওই ব্যাপারে সবাই এগিয়ে আসবেন, এই আশা রাখছি।



No comments