জল যন্ত্রণা থেকে মুক্ত হতে ত্রাণ শিবিরে দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন শিক্ষা প্রতিষ্ঠান আই কেয়ার গত ১২ আগস্ট থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি, তার পরিপেক্ষিতে পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি পৌরসভা এবং একাধিক পঞ্চায়েতসমিতি এ…
জল যন্ত্রণা থেকে মুক্ত হতে ত্রাণ শিবিরে দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন শিক্ষা প্রতিষ্ঠান আই কেয়ার
গত ১২ আগস্ট থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি, তার পরিপেক্ষিতে পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি পৌরসভা এবং একাধিক পঞ্চায়েতসমিতি এখন জলের তলায়। রাজ্য সরকারের তরফ থেকে জেলাতে একাধিক মন্ত্রী এবং স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যবেক্ষণ করছেন এবং রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে তিন কোটি টাকা বরাদ্দ করেছেন বন্যার দুর্গত মানুষদের সাহায্যের জন্য। সরকারি উদ্যোগে খোলা হয়েছে ত্রাণ শিবির সারা জেলা জুড়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা উদ্যোগে বন্যা দুর্গত মানুষদের বিভিন্ন জিনিস নিয়ে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। হলদিয়া আই কেয়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন যার ছত্রছায় রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল। বন্যা দুর্গত মানুষদের সাহায্যার্থে জন্য হলদিয়া আই কেয়ার এর উদ্যোগে ক্যাম্প করে এলাকার বন্যা দুর্গত মানুষদের সাহায্যের জন্য এগিয়ে এলেন। আজ ১৯ আগস্ট বুধবার শুকনো খাবার এবং রান্নার কিছু সরঞ্জাম তুলে দিলেন বন্যা দুর্গত মানুষদের হাতে। উপস্থিত ছিলেন হলদিয়া আই কেয়ার ভাইস চেয়ারম্যান প্রণব দাস কোষাধক্ষ্য সুদর্শন মান্না সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

No comments