Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এগরার বালিঘাইয়ে দুর্গাপুজো ঘিরে উত্তেজনা! অনুমতি না মেলায় পথ অবরোধ।

এগরার বালিঘাইয়ে দুর্গাপুজো ঘিরে উত্তেজনা! অনুমতি না মেলায় পথ অবরোধ।এগরা: দুর্গাপুজোকে কেন্দ্র করে ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের এগরা-২ নম্বর ব্লকের বালিঘাই। বালিঘাই বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাবের ৫১তম সার্বজনীন দুর্গোৎসব ও মেলা ঘ…

 



এগরার বালিঘাইয়ে দুর্গাপুজো ঘিরে উত্তেজনা! অনুমতি না মেলায় পথ অবরোধ।

এগরা: দুর্গাপুজোকে কেন্দ্র করে ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের এগরা-২ নম্বর ব্লকের বালিঘাই। বালিঘাই বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাবের ৫১তম সার্বজনীন দুর্গোৎসব ও মেলা ঘিরে তৈরি হয়েছে জটিলতা। পুজোর জন্য স্কুলের খেলার মাঠ ব্যবহারের অনুমতি না মেলায় ক্ষোভে ফেটে পড়েন পুজো কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। শেষ পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন তাঁরা।

প্রতি বছরের মতো এবারও বালিঘাই হাইস্কুলের খেলার মাঠে দুর্গাপুজোর আয়োজনের সিদ্ধান্ত নেয় পুজো কমিটি। সেই অনুযায়ী স্কুল কর্তৃপক্ষের কাছে মাঠ ব্যবহারের অনুমতি চাওয়া হয়। কিন্তু অভিযোগ, অনুমতি দিতে রাজি হননি বালিঘাই হাইস্কুলের প্রধান শিক্ষক প্রীতম প্রসাদ সিনহা।

এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুজো কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের একাংশ রাস্তার উপর প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধ করেন। তাঁদের দাবি, দুর্গাপুজোর জন্য স্কুলের মাঠ ব্যবহারের অনুমতি না দেওয়া হলে তাঁরা অবরোধ তুলবেন না।

পরে অবশ্য ক্লাব কর্তৃপক্ষ নিজেরাই পথ অবরোধ তুলে নেন। তবে অবরোধ তুলে নিলেও পুজো কমিটির সদস্যদের মধ্যে ক্ষোভ রয়েছে। তাঁদের দাবি, এই অবরোধের পর প্রধান শিক্ষক এই অবরোধ দেখে প্রধান শিক্ষক পূজা করার জন্য অনুমতি ও দিবে আমরা ওই মাঠেই পূজো করবো এমনটাই আমাদের আশা আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ ও এলাকার বাসিন্দারা।

এখন দেখার, শেষ পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয় এবং বালিঘাই হাইস্কুলের খেলার মাঠে এবার দুর্গাপুজোর আয়োজনের অনুমতি মেলে কি না। সেটাই এখন দেখার।

No comments