Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্ষতিগ্রস্ত আমনধান-ফুল-পান-সবজি-মাছচাষীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবীতে পাঁশকুড়ার বিডিও,সেচ দপ্তরের এসডিও এবং পৌরসভার প্রশাসকের নিকট ডেপুটেশন

সাম্প্রতিক নিম্নচাপজনিত বর্ষণে পাঁশকুড়া পৌরসভা ও ব্লকের জলবন্দী এলাকার দ্রুত জল নিষ্কাশন সহ ক্ষতিগ্রস্ত আমনধান-ফুল-পান-সবজি-মাছচাষীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবীতে পাঁশকুড়ার বিডিও,সেচ দপ্তরের এসডিও এবং পৌরসভার প্রশাসকের নিক…

 



সাম্প্রতিক নিম্নচাপজনিত বর্ষণে পাঁশকুড়া পৌরসভা ও ব্লকের জলবন্দী এলাকার দ্রুত জল নিষ্কাশন সহ ক্ষতিগ্রস্ত আমনধান-ফুল-পান-সবজি-মাছচাষীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবীতে পাঁশকুড়ার বিডিও,সেচ দপ্তরের এসডিও এবং পৌরসভার প্রশাসকের নিকট ডেপুটেশন


সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:    সাম্প্রতিক নিম্নচাপজনিত অতিবর্ষণে পাঁশকুড়া পৌরসভা ও  ব্লকের জলবন্দী এলাকার দ্রুত জল নিষ্কাশন, ক্ষতিগ্রস্ত আমনধান-ফুল-পান-সবজি-মাছ চাষীদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান,বর্ষার পরপরই দেহাটি ও সোয়াদিঘী,ওয়ান ও টু মেন ক্যানেলে জমে থাকা কচুরিপানা পরিষ্কার, খালগুলির যেখানে যেখানে জলনিকাশী ঠিকমতো হচ্ছে না,সেই স্থানগুলিতে লং বুম মেশিন নামিয়ে জমে থাকা মাটি পরিষ্কারের দাবীতে আজ পাঁশকুড়া বন্যা প্রতিরোধ ও খাল সংস্কার সংগ্রাম সমিতির পক্ষ থেকে পাঁশকুড়া ব্লকের বি ডি ও, সেচ দপ্তরের এসডিও এবং পৌরসভার প্রশাসকের নিকট ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,পাঁশকুড়া বন্যা প্রতিরোধ ও খাল সংস্কার সংগ্রাম সমিতির পক্ষে সম্পাদক দীপঙ্কর মাইতি,সহঃ সভাপতি অসিত মান্না,সহঃ সম্পাদক স্বপন বেরা,লক্ষীকান্ত সাঁতরা প্রমুখ। প্রশাসনিক আধিকারিকবৃন্দ দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।



No comments