Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক থানার বড় সাফল্য চুরি হওয়া এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার, গ্রেফতার ২

তমলুক থানার বড় সাফল্য চুরি হওয়া এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার, গ্রেফতার ২
গত ০১.০৮.২০২৬ তারিখে তমলুক থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন অসিত মুড়া, বর্তমানে শালিকা দামোদরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযোগে তিনি জানা…

 




তমলুক থানার বড় সাফল্য চুরি হওয়া এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার, গ্রেফতার ২


গত ০১.০৮.২০২৬ তারিখে তমলুক থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন অসিত মুড়া, বর্তমানে শালিকা দামোদরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযোগে তিনি জানান, ২৩.০৭.২০২৬ তারিখে গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিকারীরা বিদ্যালয়ের রান্নাঘরের তালা ভেঙে ভেতরে রাখা দুটি এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায়।

অভিযোগ পাওয়ার পর তমলুক থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ সফল অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে মোট ১০টি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সিলিন্ডারগুলির উৎস ও এগুলির সঙ্গে অন্যান্য চুরির ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

No comments