পাইপ লাইনের গর্তে পড়ে ৯ বছরের শিশুর মৃত্যু, ঘটনাস্থলে উপস্থিত মহিষাদলের বিধায়ক সুভাষচন্দ্র পাঁজাভবানীপুর থানার অন্তর্গত হলদিয়া পঞ্চায়েত সমিতির চক দ্বীপা গ্রাম পঞ্চায়েত কুমারপুর গ্রামে জলে ডুবে মৃত্যু হয়েছে ৯ বছরের এক শিশু…
পাইপ লাইনের গর্তে পড়ে ৯ বছরের শিশুর মৃত্যু, ঘটনাস্থলে উপস্থিত মহিষাদলের বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা
ভবানীপুর থানার অন্তর্গত হলদিয়া পঞ্চায়েত সমিতির চক দ্বীপা গ্রাম পঞ্চায়েত কুমারপুর গ্রামে জলে ডুবে মৃত্যু হয়েছে ৯ বছরের এক শিশুর। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের উপর থেকে আইওসির পাইপলাইন পাতার কাজ চলছে। সেই পাইপলাইন বসানোর গর্তে গত কয়েকদিনের বর্ষায় জল জমে বিপত্তি ঘটেছে। বুধবার ৫ই আগস্ট সকালে মাঠে খেলতে খেলতে সেই গর্তে মধ্যে পড়ে যায় সেখ নঈম(৯)। তাঁর পরিবারের লোকজন দীর্ঘসময় তাকে দেখতে না পেয়ে গর্তে জলে নেমে খোঁজাখুঁজি করলে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় ভবানীপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। সুখ-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হয়েছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা। তিনি বলেন এই পরিবার যাতে কোন অসুবিধা না হয়। এবং এর ক্ষতিপূরণ যাতে পায় তার সবরকম ব্যবস্থা করবেন। এলাকার মানুষের দাবি পাইপ লাইনের কাজ বিভিন্ন জায়গা থেকে পাইপ পাতা হয়েছে সেই জায়গাগুলি এলোমেলো রয়েছে। এবং সরকারি রাস্তার উপরও লাইন কাটা রয়েছে এই বৃষ্টির জলে ডুবে গেছে রাস্তা এবং মাঠ সমান হয়েছে । ঠিক না করতে পেরেই অধিকাংশ মানুষ ওই গর্তেই পড়ে যাচ্ছে।

No comments