Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করলো বিজেপি

পাঁশকুড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করলো বিজেপি
তৃণমূলের প্রধান উপপ্রধানের ইস্তফার পর পাঁশকুড়া এক গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিজেপি ,বোর্ড গঠন হতেই নবনির্বাচিত প্রধান উপপ্রধানদের সম্বর্ধনা জানায় বিধায়ক ।রাজ্যে পা…

 


পাঁশকুড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করলো বিজেপি


তৃণমূলের প্রধান উপপ্রধানের ইস্তফার পর পাঁশকুড়া এক গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিজেপি ,বোর্ড গঠন হতেই নবনির্বাচিত প্রধান উপপ্রধানদের সম্বর্ধনা জানায় বিধায়ক ।

রাজ্যে পালাবদলের পর একের পর পূর্ব মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যায় ।দীর্ঘ টানাপোড়নের পর পাঁশকুড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান উপপ্রধান ইস্তফা দেয় ।অনাস্থায় নতুন করে বোর্ড গঠন হয় ।আর সেখানে বিজেপির প্রধান উপপ্রধান নির্বাচিত হয় ।প্রধান হিসেবে পদে বসেন বনশ্রী ঘড়া ,উপপ্রধান হিসেবে গোবিন্দ পাত্র নির্বাচিত হন । আর তাতেই খুশির জোয়ার পাঁশকুড়া শহরে । ২০২৬-এ বিধানসভা নির্বাচনে পালাবদলের পর ওই গ্রাম পঞ্চায়েতের পদ থেকে ইস্তফা দেয় তৃণমূলের প্রধান এবং উপপ্রধান। তারপর আজ নতুন করে বোর্ড গঠন হলে বিজেপির দখলে যায় এই গ্রাম পঞ্চায়েত ।

তারপরেই পাঁশকুড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান উপপ্রধানের ইস্তফা ,নতুন করে বোর্ড গঠন করে বিজেপি ।বোর্ড গঠনের পরেই নবনির্বাচিত প্রধান উপপ্রধানকে শুভেচ্ছা জানায় বিজেপি বিধায়ক সিন্টু সেনাপতি ।বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে আবির মেখে উল্লাসে ফেটে পড়েন সকলে। এমনকি গেরুয়া রঙের মিষ্টি মুখ করানো হয় ।

No comments