Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সাইবার অপরাধ দমনে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বিশেষ উদ্যোগ

সাইবার অপরাধ দমনে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বিশেষ উদ্যোগ
সাইবার অপরাধ তদন্তকে আরও কার্যকর, দ্রুত এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে প্রতিটা থানার সাইবার হেল্পডেস্ক এর পু…

 



সাইবার অপরাধ দমনে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বিশেষ উদ্যোগ


সাইবার অপরাধ তদন্তকে আরও কার্যকর, দ্রুত এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে প্রতিটা থানার সাইবার হেল্পডেস্ক এর পুলিশ আধিকারিকদের নিয়ে কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন পোর্টাল ও মডিউল বিষয়ক একদিনের অফলাইন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার, শ্রী অংশুমান সাহা মহাশয়, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) শ্রী শ্যামল কুমার মণ্ডল মহাশয় এবং অন্যান্য আধিকারিকরা। 


মাস্টার ট্রেইনার হিসেবে ট্রেনিং দেন পূর্ব মেদিনীপুর জেলা সাইবার ক্রাইম থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী তাজুল ইসলাম সরকার ও সাব-ইন্সপেক্টর সৌরভ মিত্র। প্রশিক্ষকগণ সাইবার তদন্তের বিভিন্ন পোর্টাল ও মডিউলের মাধ্যমে তদন্তকে কিভাবে আরো সুনিপুণভাবে চালনা করা যায় এবং সাধারণ মানুষের কাছে পরিষেবা আরও দ্রুত পৌঁছে দেওয়া যায় সেই বিষয়গুলিতে গুরুত্বারোপ করেন। পাশাপাশি, তাঁরা উপস্থিত পুলিশ আধিকারিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

এই প্রশিক্ষণের মাধ্যমে জেলার পুলিশ আধিকারিকরা বিভিন্ন সাইবার তদন্তমূলক পোর্টাল ও মডিউলের ব্যবহার সম্পর্কে আরও সমৃদ্ধ জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জন করেন, যা ভবিষ্যতে সাইবার অপরাধের তদন্তকে আরও দ্রুত, নির্ভুল ও ফলপ্রসূ করে তুলতে সহায়ক হবে।

সাইবার অপরাধের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর, দক্ষ ও আধুনিক পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

No comments