শোক দিবস পালনসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: গত ১ লা আগষ্ট বাঁকুড়া জেলার শালতোড়া কেন্দ্রের বিধায়িকা চন্দনা বাউড়ি কর্তৃক আশাকর্মীদের অপমানসূচক কথা ও মানসিক অত্যাচারের কারনে পরদিন ২ রা আগষ্ট ওই ব্লকের আশাকর্মী রুম্পা মন্ডল হ…
শোক দিবস পালন
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: গত ১ লা আগষ্ট বাঁকুড়া জেলার শালতোড়া কেন্দ্রের বিধায়িকা চন্দনা বাউড়ি কর্তৃক আশাকর্মীদের অপমানসূচক কথা ও মানসিক অত্যাচারের কারনে পরদিন ২ রা আগষ্ট ওই ব্লকের আশাকর্মী রুম্পা মন্ডল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরিবার সূত্রে জানা গেছে-অতিরিক্ত কাজের বোঝা এবং অপমান সহ্য করতে পারছিলেন না বলে রুম্পা দেবীর অকাল প্রয়াণ ঘটেছে।
ওই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজ রাজ্য জুড়ে কালো ব্যাজ ধারণ করে শোকদিবস পালন করার ডাক দেওয়া হয়। ফলস্বরূপ আশা কর্মীরা রাজ্যজুড়ে কেউ আজ e-kyc'র কাজ করেন নি। ওই ডাকে সাড়া দিয়ে ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে ময়না-তমলুক-নন্দকুমার সহ বিভিন্ন ব্লকে কালো ব্যাজ পরিধান করে শোক দিবস পালন করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, ওই ঘটনা সামাল দিতে আজ ৪ ঠা আগষ্ট স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রী ইউনিয়নের রাজ্য নেতৃত্বের সাথে বৈঠকে মিলিত হবেন বলে জানা গেছে।

No comments