Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে তাজপুরে বৃক্ষরোপণ, উপকূলে সবুজায়নে বড় উদ্যোগ

একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে তাজপুরে বৃক্ষরোপণ, উপকূলে সবুজায়নে বড় উদ্যোগকাঁথি রেঞ্জের অধীন তাজপুর বনাঞ্চলে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচির মাধ্যমে বৃহৎ আকারে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ…

 



একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে তাজপুরে বৃক্ষরোপণ, উপকূলে সবুজায়নে বড় উদ্যোগ

কাঁথি রেঞ্জের অধীন তাজপুর বনাঞ্চলে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচির মাধ্যমে বৃহৎ আকারে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের বনদপ্তরের মন্ত্রী মনোজ কুমার ওরাওঁ।

অনুষ্ঠানে জানানো হয়, রাজ্যজুড়ে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ১০ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে দীঘা থেকে নন্দীগ্রাম পর্যন্ত মোট ৮৩১ একর জমি বৃক্ষরোপণের জন্য চিহ্নিত করা হয়েছে। প্রথম পর্যায়ে ৭৩ একর জমিতে বৃক্ষরোপণের কাজ শুরু হবে।

বনদপ্তর সূত্রে জানা যায়, মোট ২ কোটি গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় দেড় কোটি ম্যানগ্রোভ গাছ এবং অন্যান্য প্রজাতির ৫০ লক্ষ গাছ লাগানো হবে। উপকূলবর্তী এলাকার পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ২২ প্রজাতির ম্যানগ্রোভ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

'একটি গাছ মায়ের নামে' স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত এই কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ এবং উপকূলকে আরও সবুজ করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী অরূপ কুমার দাস, রামনগর বিধানসভার বিধায়ক ডঃ চন্দ্রশেখর মণ্ডল, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ড: নিরঞ্জন কুমার-সহ বনদপ্তরের উচ্চপদস্থ  আধিকারিকেরা।


No comments