Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়ায় মহিলা খুনের ঘটনার প্রতিবাদে থানায় গ্রামবাসীদের বিক্ষোভ

পাঁশকুড়ায় মহিলা খুনের ঘটনার প্রতিবাদে থানায় গ্রামবাসীদের বিক্ষোভসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পাঁশকুড়া জয়কৃষ্ণপুরে মনিকা দাস নামে এক মহিলাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আজ পাঁশকুড়া নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির আহ্বানে …

 



পাঁশকুড়ায় মহিলা খুনের ঘটনার প্রতিবাদে থানায় গ্রামবাসীদের বিক্ষোভ

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পাঁশকুড়া জয়কৃষ্ণপুরে মনিকা দাস নামে এক মহিলাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আজ পাঁশকুড়া নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির আহ্বানে জয়কৃষ্ণপুরের গ্রামবাসীরা পাঁশকুড়া থানায় বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন দেয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ডাক্তার শ্রাবন্তী মন্ডল,সিক্তা মাজী, সুপর্ণা বেরা, প্রকাশ পট্টনায়ক প্রমুখ। বিক্ষোভকারীরা দোষীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী জানান।

উল্লেখ্য গত ২৬ জুলাই ওই মহিলা গভীর রাতে নিজের বাড়িতে খুন হন। অভিযোগ বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। রবিবার সকালে বছর ছেচল্লিশের ওই মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ধর্ষণের পরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে স্বামী-বিচ্ছিন্না ওই মহিলাকে। মৃতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, মৃতার পরিবারের পক্ষ থেকে যাদের বিরুদ্ধে এফ আই আর করা হয়েছে তাদের কাউকেই পুলিশ এখনও পর্যন্ত গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করে নি। তাদের অভিযোগ পুলিশ অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে। তাদের হুঁশিয়ারী, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি না দেওয়া হলে তারা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। পাঁশকুড়া নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির সম্পাদিকা ডা. শ্রাবন্তী মন্ডল বলেন, ' পাঁশকুড়ার বুকে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার ক্রমেই বেড়ে চলেছে। জয়কৃষ্ণপুরের ঘটনায় পুলিশের ভূমিকা সন্তোষজনক নয়। এখনো পর্যন্ত মৃতার স্বামী ছাড়া আর কাউকেই গ্রেফতার করা হয়নি। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করতে হবে। তা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলবো। আগামী দিনে যাতে এ ধরনের ঘটনা পাঁশকুড়ার বুকে না ঘটে সেজন্য প্রশাসনকে যথাযথ ভূমিকা নিতে হবে।'



No comments